শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বন্যাদুর্গতদের মাঝে ইউসিবি ব্যাংকের ত্রাণ বিতরণ পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি ঘোষণা: রানা চেয়ারম্যান, সোলায়মান মহাসচিব রাণীরহাট-কাউখালী সড়কে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বন্ধ লংগদুতে সেগুন বাগান কাটার অভিযোগ নিয়ে বিতর্ক, বিএনপি নেতাকে শোকজ পাহাড়ধসে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর পুনর্বাসনে উদ্যোগের দাবি লামায় পাহাড়ি ঢল ও ধসে ক্ষতিগ্রস্ত সড়ক-সেতু, দুর্ভোগে হাজারো মানুষ কাপ্তাই লেকের পানি বাড়ায় স্পিলওয়ের ১৬ জলকপাট খুলে ৯ হাজার কিউসেক পানি ছাড় বিচ্ছিন্নভাবে নয়, সমন্বিত উদ্যোগে বন্যাদুর্গতদের সেবা পৌঁছাতে হবে: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বিলাইছড়িতে বাড়ি বাড়ি গিয়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু দুই বছরেও সংস্কার হয়নি সংযোগ সেতুর, দুর্ভোগে বাঘাইছড়ির হাজারো মানুষ রোয়াংছড়িতে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করলেন পার্বত্য প্রতিমন্ত্রী খাগড়াছড়িতে অবৈধ টিলা কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা চকরিয়ায় ১,৫০০ বন্যাদুর্গত পরিবারকে বিজিবির ত্রাণ, ৭০০ জনের চিকিৎসাসেবা আলীকদমে বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা দিল খুইল্লা মিয়া চেয়ারম্যান ফাউন্ডেশন মহালছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী, নগদ অর্থ, ত্রাণ ও তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদান বান্দরবানে বন্যার্ত ২৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ, মেডিকেল ক্যাম্প চালু

আনোয়ারায় আইইবি  ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙাদিয়া কেন্দ্রের নানা আয়োজন

Reporter Name

চট্টগ্রাম প্রতিনিধি।।
আনোয়ারায় ইঞ্জিনিয়ার্স ইনষ্টিউশন বাংলাদেশ (আইইবি) রাঙাদিয়া কেন্দ্রের উদ্যোগে আইইবি৭৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী (ইঞ্জিনিয়ার্স ডে) পালন করা হয়েছে। আইইবি’র ৭৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুরুতে পতাকা উত্তোলন,র‍্যালি,শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতি বার ৭ (মে) সকাল ১০ টায় চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার প্রশাসন ভবনের সামনে থেকে পতাকা উত্তোলনের পর পায়রা মুক্ত করে প্রশাসন ভবনের সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে ইঞ্জিনির্য়াস ভবনের সামনে শেষ হয়। পরে ইঞ্জিনিয়ার্স ভবন মিলনায়তন কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। আইইবি রাঙ্গাদিয়া কেন্দ্রের চেয়ারম্যান ও কাফকো চিফ অপারেশনস অফিসার ( চট্টগ্রাম) প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ ফারুক এর সভাপতিত্বে এবং চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও সসম্মানী সম্পাদক মোঃ মুসা’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীনস্ত সংস্থা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এর আওতাধীন চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান।

এ সময় আরো বক্তব্য রাখেন ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ড্যাপ) এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মঈনুল হক,চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের এমটিএস বিভাগীয় প্রধান প্রকৌশলী মোঃ শাহজাহান কবির, কাফকো ডিজিএম চৌধুরী মোসাখ খারুন নবী, ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ড্যাপ) এর এমটিএস বিভাগীয় প্রধান ইব্রাহিম খলিল,কোরিয়ান ইপিজেডের প্রকৌশলী আনিছুর রহমান,আনোয়ারা উপজেলা প্রকৌ:জাহিদ  হোসেন,নির্বাহী প্রকৌশলী সাঈদ হাসান প্রমুখ ।

এ সময় চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড,কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ড্যাপ),কোরিয়ান এবং ইউনাইটেড পাওয়ার লিমিটেড এর বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানগণ,অতি: প্রধান প্রকৌশলী,উপ-প্রধান প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী সহ আইডিইবি’র রাঙ্গাদিয়া কেন্দ্রের সদস্য ও সদস্যা বৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *