মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোনের উদ্যোগে তৃতীয় ধাপে ২০ রোগীর সফল ছানি অপারেশন, নিরাপদে বাড়ি ফিরলেন সবাই বিলাইছড়িতে বন্যাদুর্গত ১০৪ পরিবারকে বৌদ্ধ ভিক্ষু সংঘের নগদ সহায়তা কক্সবাজারে ‘জুলাই রেভ্যুলুশনারি এ্যালায়েন্স’-এর জেলা কমিটি ঘোষণা মাটিরাঙ্গায় ১০ লাখ টাকার ভারতীয় জুসের চালান জব্দ করল সেনাবাহিনী আলীকদম সদর ইউপির প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা সাঙ্গু নদীতে নৌকাডুবি: নিখোঁজ পর্যটকের মরদেহ দুই দিন পর উদ্ধার গুজব-অপপ্রচার ঠেকাতে সতর্ক থাকার আহ্বান মাটিরাঙ্গা জোন অধিনায়কের রাজস্থলীতে হেডম্যান-কারবারি ও জনপ্রতিনিধিদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় পাহাড়ি ঢলে নিহত দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হলো ৫০ হাজার টাকা সহায়তা লংগদুতে ৯ হাজার গাছের চারা বিতরণ, সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম

আমি পাহাড়ি-বাঙালি সবার মানুষ: ওয়াদুদ ভূঁইয়া

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।

খাগড়াছড়িতে বড়দিন উপলক্ষ্যে শুভেচ্ছা বিনিময় করলেন সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া খাগড়াছড়িতে বড়দিন উপলক্ষ্যে খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি জেলা সদরের বাংলাদেশ চাকমা খ্রিষ্টিয়ান এসোসিয়েশন ও বেতছড়ি এলাকার খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে এ শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

বেতছড়ি ব্যাপ্টিস্ট চার্চের পাস্টর সত্যব্রত চাকমার সভাপতিত্বে আয়োজিত শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজাসহ জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে বেতছড়ি পাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন, “আমাকে বাঙালি না ভেবে আপনাদেরই মানুষ ভাবুন। আমি আপনাদেরই মানুষ। আমাকে আপন ভাবুন, ঘরের মানুষ ভাবুন। আমি পাহাড়ি-বাঙালি সবার মানুষ। জাতি-ধর্ম নির্বিশেষে সকলকে আমি ভালোবাসি। আমাকে বিশ্বাস করুন।”

তিনি আরও বলেন, “২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত আমি যখন দায়িত্বে ছিলাম, তখন খাগড়াছড়ির পাহাড়ি-বাঙালি সকল জনগোষ্ঠীর জন্য সমানভাবে উন্নয়ন কাজ করেছি। দুর্গম এলাকায় রাস্তাঘাট নির্মাণ, নতুন স্কুল স্থাপন, শিক্ষাব্যবস্থার উন্নয়নসহ অবকাঠামোগত উন্নয়নে আমরা কাজ করেছি। উন্নয়নের ক্ষেত্রে কখনো পাহাড়ি-বাঙালি ভেদাভেদ করা হয়নি।”

ওয়াদুদ ভূঁইয়া বলেন,“খাগড়াছড়ি একটি সম্প্রীতির জেলা। এখানে সকল ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। এই সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখাই আমাদের সবার দায়িত্ব।”
তিনি বড়দিন উপলক্ষ্যে খ্রিষ্টান সম্প্রদায়ের সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “বড়দিন শান্তি, ভালোবাসা ও মানবতার বার্তা নিয়ে আসে। এই বার্তা আমাদের সমাজে আরও গভীরভাবে ছড়িয়ে পড়ুক,এটাই আমার কামনা।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *