রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় ১০ লাখ টাকার ভারতীয় জুসের চালান জব্দ করল সেনাবাহিনী আলীকদম সদর ইউপির প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা সাঙ্গু নদীতে নৌকাডুবি: নিখোঁজ পর্যটকের মরদেহ দুই দিন পর উদ্ধার গুজব-অপপ্রচার ঠেকাতে সতর্ক থাকার আহ্বান মাটিরাঙ্গা জোন অধিনায়কের রাজস্থলীতে হেডম্যান-কারবারি ও জনপ্রতিনিধিদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় পাহাড়ি ঢলে নিহত দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হলো ৫০ হাজার টাকা সহায়তা লংগদুতে ৯ হাজার গাছের চারা বিতরণ, সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নৌ পথে আগামী ৩০শে জুলাই পর্যন্ত চলাচল বন্ধ অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবা, বান্দরবানে রেড ক্রিসেন্টের মোবাইল মেডিকেল টিম বান্দরবানে বন্যাকবলিত ঋণগ্রহীতাদের কিস্তি আদায়ে তিন মাস স্থগিতের নির্দেশ

আলীকদমে ম্রো’দের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন-প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি

মো.জয়নাল আবেদীন, আলীকদম

মো. জয়নাল আবেদীন, আলীকদম 

গত ১৭ জানুয়ারি বান্দরবান জেলাধীন আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নে জানালীপাড়া এলাকায় কুখ্যাত ডাকাত জাফর আলাম ও তার পোষ্য সন্ত্রাসী দল কর্তৃক ম্রো জনগোষ্ঠির ওপর হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে প্রতিবাদী মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন আলীকদমের সর্বস্তরের সচেতন জনসাধারণ।

মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) সকাল ১১টার সময় আলীকদম উপজেলা চত্ত্বরে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শুরুর পূর্বে বিক্ষুব্ধ জনতা আলীকদম আদর্শ প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। তারা মিছিল সহকারে আলীকদম উপজেলা চত্ত্বরে গিয়ে মানববন্ধনে মিলিত হন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ম্রো ইয়ুথ অর্গানাইজেশনের সভাপতি সেথং ম্রো ও সঞ্চালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাংক্রাত ম্রো। মানববন্ধনে জানালীপাড়ার কারবারি পাচ্ছ ম্রো সন্ত্রাসী জাফর ও তার গং এর অপকর্ম তুলে ধরেন এবং প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করেন।

মাতামুহুরী রিজার্ভ ফরেস্টের হেডম্যান উক্যজাই মার্মা বলেন, আলীকদমে একটাই আতঙ্কের নাম সেটি হচ্ছে নয়াপাড়া জাফর। এই জাফরের কারণ পাহাড়ি জনগোষ্ঠি আতঙ্কের মধ্যে রয়েছে। আমরা থানায় মামলা দিয়েছি। আমরা চাই প্রশাসন অতি দ্রুত হামলাকারী জাফর গংদের আইনের আওতায় আনতে পারবে।

ম্রো ইয়ুথ অর্গানাইজেশনের সভাপতি সেথং ম্রো বলেন, আজকে আমরা একটি লক্ষ্যে এখানে সমাগম হয়েছি তা হচ্ছে জাফর ডাকাতকে আমরা অতি দ্রুত গ্রেফতার চাই। তিনি বলেন, আলীকদম উপজেলা দীর্ঘদিন ধরে বিভিন্ন জাতিগোষ্ঠি শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। কিন্তু গত ১৭ জানুয়ারি নয়াপাড়া এলাকায় আমরা জাফরের নেতৃত্বে যে হামলার ঘটনা ঘটেছে তা মোটেই কাম্য ছিল না। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, যেখানে হামলার ঘটনাটি ঘটেছে তা থানা থেকে বেশি দূরে নয়, তার মধ্যে রয়েছে সেনা ক্যাম্প। তারপরও জাফর গংরা কীভাবে হামলা করতে পারে? তাহলে জাফর ডাকাত কী আলীকদমের রাজত্ব করছে? তিনি আরো বলেন, আমরা আলীকদমে শান্তপূর্ণভাবে বসবাস করতে চাই। জাফরের মতো ব্যক্তি কেন অশান্তি সৃষ্টি করবে? তাকে কেন প্রশাসন গ্রেফতার করতে পারছে না? মামলা হয়েছে, কিন্তু গ্রেফতার হচ্ছে না কেন? আপনারা জাফরকে গ্রেফতারে প্রয়োজনীয় পদক্ষেপ নিন। তিনি আগামী এক সপ্তাহের মধ্যে জাফর ডাকাতকে গ্রেফতারের দাবি জানান। অন্যথায় আরো কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন পূর্ণসেন তঞ্চঙ্গ্যা, নয়াপাড়া ইউপি চেয়ারম্যান কফিল উদ্দিন, ৬নং ওয়ার্ডের মেম্বার জাহাগীর আলম বাদশা।  চাহ্লামং মারমা, দীলিপ ত্রিপুরা প্রমুখ। মানববন্ধন শেষে আলীকদম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *