মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
লামায় ৫ ইটভাটা মালিককে আসামী করে থানায় মামলা সেনাবাহিনীর উদ্যোগে ছানি অপারেশনের জন্য চট্টগ্রামে গেলেন ৮৪ রোগী মাদকদ্রব্য সেবন ও এলাকার শৃঙ্খলা নষ্টের দায়ে নারীসহ দুজনকে জেল জরিমানা কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত বাঘাইছড়িতে জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যকে বিএনপির বর্ণাঢ্য সংবর্ধনা লামায় দোকানে গাঁজা বিক্রির দায়ে ৬ মাসের কারাদণ্ড মাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন পার্বত্য অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা পার্বত্য মন্ত্রীর বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক বিভিন্ন কমিটি গঠন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন লক্ষীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে প্রসবকালীন মায়েদের প্রাথমিক চিকিৎসাসেবা প্রদানে প্রশিক্ষণ শুরু মহালছড়ি থানা পুলিশের অভিযানে গাঁজা সহ আটক ১ পাহাড়ি-বাঙ্গালি তরুণদের দক্ষতা উন্নয়নে নানিয়ারচর জোনের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ মহালছড়ি জোনের উদ্যোগে ১৫ দিনব্যাপী মোবাইল রিপেয়ারিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত শ্রেষ্ঠ সাজা ওয়ারেন্ট তামিলকারী অফিসার কাপ্তাই থানার এএসআই নাসিরউদ্দীন লক্ষ্মীছড়িতে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যবিধি ও নিরাপদ প্রসববিষয়ক প্রশিক্ষণ

আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মো.জয়নাল আবেদীন, আলীকদম

মো.জয়নাল আবেদীন, আলীকদম 

আলীকদম ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো. ওবায়দুল হাকিমের উপর সন্ত্রাসী কায়দায় সংঘটিত ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে এঘটনায় প্রাক্তন শিক্ষার্থীরা গভীর উদ্বেগ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকাল ৩টায় আলীকদম প্রেসক্লাবের সামনে আলীকদম ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। আয়োজকরা বলেন, একজন শিক্ষকের উপর এমন হামলা ব্যক্তিগত আঘাতের চেয়েও বেশি, এটি সামগ্রিক শিক্ষা পরিবেশের প্রতি হুমকি। মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা হামলা কারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরবর্তীতে মানববন্ধন শেষে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয় ওবায়দুল হাকিম স্যারের উপর তাঁর নিজ বাসভবনে সন্ত্রাসী কায়দায় ন্যাক্কারজনক হামলা সংঘটিত হয়েছে। একজন শিক্ষক সমাজের বাতিঘর ও নৈতিকতার প্রতীক। তাঁর উপর বর্বর হামলা শুধু ব্যক্তিগত নিরাপত্তার ঝুঁকি নয়, বরং সমগ্র শিক্ষা ব্যবস্থার জন্য একটি অশনিসংকেত। এই ঘটনার মাধ্যমে সন্ত্রাসীরা আইনের শাসনের প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করেছে।

স্মারকলিপিতে ৪দফা দাবি তুলে ধরা হয়, ১.হামলার ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা। ২.হামলা কারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা ৩.শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ গ্রহণ। ৪. ভুক্তভোগী শিক্ষক ও তার পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা। স্মারকলিপিতে প্রাক্তন শিক্ষার্থীরা আরও বলেন, প্রশাসন দ্রুত পদক্ষেপ নিলে এ ধরনের ঘটনা প্রতিরোধ ও শিক্ষকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।

মানববন্ধনে উল্লেখ করা হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার না হলে প্রাক্তন ছাত্র-ছাত্রীরা আলীকদম থানা ঘেরাও সহ নানা কর্মসূচি  পালনের হুশিয়ারি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *