শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত রাজস্থলীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বান্দরবানে সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ করেছেন বান্দরবান জেলা বিএনপি দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক ক্লাস খাগড়াছড়িতে সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত বরকলে জোন কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হরিনা আমতলা একাদশ লংগদুতে সেতু থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু বাঙ্গালহালিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাবলু মিয়া পানছড়িতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লামায় ৫০০-১ হাজার টাকায় শিক্ষকতা, দুর্গম পথ পেরিয়ে শিক্ষার্থীদের পাশে অথোয়ই কক্সবাজারে হাম-রুবেলা প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেটসহ ডাম্পার জব্দ, আটক ২ খাগড়াছড়ি সদর হাসপাতালে সেবার মানোন্নয়নে স্বাস্থ্য অধিকার ফোরামের সুপারিশ দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে সেনাবাহিনীর মতবিনিময় সভা বাঘাইছড়িতে ২৭ বিজিবির বৃক্ষরোপণ ও মানবিক সহায়তা দীঘিনালায় আল হেরা ইসলামি একাডেমিতে কুরআনের সবক ও পুরস্কার বিতরণ

আলীকদমে সিএইচটি সম্প্রীতি জোটের সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত

মো.জয়নাল আবেদীন, আলীকদম প্রতিনিধি 

মো.জয়নাল আবেদীন, আলীকদম প্রতিনিধি 

পার্বত্য চট্টগ্রামে গুম, খুন ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং আঞ্চলিক সংগঠনগুলোর দেশবিরোধী অপপ্রচার বন্ধের দাবি জানিয়ে বান্দরবানের আলীকদমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ ডিসেম্বর ২০২৫) আলীকদম বাজার ব্যবসায়ী সমিতির হলরুমে সিএইচটি সম্প্রীতি জোটের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক বলেন, পার্বত্য চট্টগ্রামের সার্বভৌমত্ব রক্ষা এবং দুর্গম এলাকার মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এখন সময়ের দাবি। পাহাড়ে শান্তি বিনষ্টকারী গোষ্ঠী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে উন্নয়ন ও সম্প্রীতি বাধাগ্রস্ত হবে। সংগঠনের মুখপাত্র পাইশিখই মার্মা তার বক্তব্যে বলেন, আঞ্চলিক কিছু সংগঠন পরিকল্পিতভাবে দেশবিরোধী অপপ্রচারে লিপ্ত রয়েছে, যা জাতীয় নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকিস্বরূপ। এসব অপতৎপরতার বিরুদ্ধে রাষ্ট্রকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে।

সংবাদ সম্মেলনে আলীকদম উপজেলা প্রেসক্লাবের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ উপস্থিত থেকে সিএইচটি সম্প্রীতি জোটের দাবির প্রতি একমত পোষণ করেন এবং পাহাড়ে শান্তি ও সাংবাদিকদের নিরাপদ পরিবেশ নিশ্চিতের আহ্বান জানান। সংবাদ সম্মেলনে সিএইচটি সম্প্রীতি জোট পার্বত্য চট্টগ্রামের শান্তি ও দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়নে কয়েকটি বিশেষ দাবি তুলে ধরে।

দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো— দুর্গম এলাকায় হাসপাতালবিহীন অঞ্চলে কমিউনিটি ক্লিনিক স্থাপন ও মোবাইল মেডিকেল টিম চালু করা, পাহাড়ি মা ও শিশুদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, দুর্গম পাড়ায় প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও স্থানীয় ভাষায় শিক্ষা কার্যক্রম চালু করা, মেধাবী শিক্ষার্থীদের জন্য আবাসিক হোস্টেল সুবিধা বৃদ্ধি করা। এছাড়া সুপেয় পানির সংকট নিরসনে রেইন ওয়াটার হার্ভেস্টিং ও গভীর নলকূপ স্থাপন, দুর্গম এলাকার সঙ্গে উপজেলা ও জেলা সদরের সড়ক যোগাযোগ উন্নয়ন, সৌরবিদ্যুৎ ও নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক নিশ্চিত করার দাবি জানানো হয়।

একই সঙ্গে জুম চাষিদের অধিকার রক্ষা, ভূমি সমস্যার ন্যায়সঙ্গত সমাধান এবং স্থানীয়দের জন্য স্থায়ী কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, পার্বত্য অঞ্চলের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড দমনে কঠোর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি সংবিধানে সকল জাতিগোষ্ঠীর যথাযথ স্বীকৃতি ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বাড়াতে পার্বত্য অঞ্চলের সংসদীয় আসন ৩ থেকে ৯-এ উন্নীত করার দাবি জানানো হয়। আলীকদম উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সংবাদ সম্মেলনটি সমাপ্ত হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *