বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোনের উদ্যোগে তৃতীয় ধাপে ২০ রোগীর সফল ছানি অপারেশন, নিরাপদে বাড়ি ফিরলেন সবাই বিলাইছড়িতে বন্যাদুর্গত ১০৪ পরিবারকে বৌদ্ধ ভিক্ষু সংঘের নগদ সহায়তা কক্সবাজারে ‘জুলাই রেভ্যুলুশনারি এ্যালায়েন্স’-এর জেলা কমিটি ঘোষণা মাটিরাঙ্গায় ১০ লাখ টাকার ভারতীয় জুসের চালান জব্দ করল সেনাবাহিনী আলীকদম সদর ইউপির প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা সাঙ্গু নদীতে নৌকাডুবি: নিখোঁজ পর্যটকের মরদেহ দুই দিন পর উদ্ধার গুজব-অপপ্রচার ঠেকাতে সতর্ক থাকার আহ্বান মাটিরাঙ্গা জোন অধিনায়কের রাজস্থলীতে হেডম্যান-কারবারি ও জনপ্রতিনিধিদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় পাহাড়ি ঢলে নিহত দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হলো ৫০ হাজার টাকা সহায়তা লংগদুতে ৯ হাজার গাছের চারা বিতরণ, সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম

কক্সবাজারে ভিপি বাহাদুরের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

ঈদগাঁও প্রতিনিধি।।

ঈদগাঁও প্রতিনিধি।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে কক্সবাজারে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) কক্সবাজার- ৩ তথা ঈদগাঁও- রামু- কক্সবাজার সদর আসনের জন্য জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শহিদুল ইসলাম (ভিপি বাহাদুর) এর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। কক্সবাজার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দুপুরে এ মনোনয়ন ফরম গ্রহণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার সাবেক নির্বাচিত মেয়র সরওয়ার কামাল, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির প্রভাবশালী সদস্য এডভোকেট ছলিম উল্লাহ বাহাদুর, কক্সবাজার জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন, শহর জামায়াত নেতা রিয়াজ মোহাম্মদ শাকিল, ইসলামাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম সহ অন্যান্য আইনজীবী ও প্রার্থীর শুভাকাঙ্ক্ষীরা।
উল্লেখ্য, এর কয়েকদিন আগে বিএনপি মনোনীত একক প্রার্থী আলহাজ্ব লুৎফুর রহমান কাজলের পক্ষেও মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *