বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নানিয়ারচরে রেকর্ড ৭৭টি দলের অংশগ্রহণে শুরু হলো রাধামোহন চাকমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ঈদগাঁওতে অভিবাসন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা সংবর্ধিত খাগড়াছড়িতে ৫০ ইয়াবাসহ গ্রেপ্তার দুইজন কারাগারে প্রকৃতি রক্ষায় সচেতনতার আহ্বান, খাগড়াছড়িতে ‘প্রকৃতি’র মোড়ক উন্মোচন বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত আলীকদমে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আবেদন লামায় ১১ মাস পর শিশু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সাংবাদিক-প্রশাসনের সমন্বয়ে জনসেবা আরও কার্যকর হবে: ইউএনও মিশকাতুল তামান্না মহালছড়িতে একমাত্র A+ পাওয়া টুম্পা চাকমাকে উপজেলা প্রশাসনের ফুলেল সংবর্ধনা ও সহায়তা প্রদান কাপ্তাইয়ে বিশ্ব হাতি দিবসে র‍্যালি ও আলোচনা সভা কাপ্তাই জেটিঘাটে কচুরিপানার স্তূপ, ব্যাহত নৌযান চলাচল মহালছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও করণীয় নিয়ে অংশীজন সভা শান্তি-সম্প্রীতি ও নিরাপত্তার প্রত্যয়ে লক্ষীছড়ি জোনের ১০ বছর সিন্দুকছড়ি জোনের আয়োজনে মানিকছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাঙ্গামাটিতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু

কাপ্তাইয়ে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডির চেয়ারম্যানের বিদায় সংবর্ধনা

কাপ্তাই প্রতিনিধি।।

বাংলাদেশ নৌবাহিনী ঘাঁটি কাপ্তাই শহীদ মোয়াজ্জেমের অধিনায়ক ও বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান কমডোর আমানত উল্লাহর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা ১২টায় কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রতিষ্ঠানটির আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত হয়, যা বিদায়ী মুহূর্তকে আরও স্মরণীয় করে তোলে। শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী অধিনায়ক কমডোর আমানত উল্লাহ, নবাগত অধিনায়ক কমডোর সুমন হায়দার, বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কমান্ডার আলিফ উল্লাহ এবং উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম। বক্তারা বিদায়ী চেয়ারম্যানের দায়িত্বকালীন সময়ে শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা ও অবকাঠামোগত উন্নয়নে তাঁর অবদানের প্রশংসা করেন।

বিদায়ী বক্তব্যে কমডোর আমানত উল্লাহ বলেন, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অগ্রাধিকার পাওয়া উচিত। শিক্ষার্থীদের দেশপ্রেম, নেতৃত্বগুণ ও প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনে তিনি শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। তিনি দায়িত্বকালীন সময়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নবাগত অধিনায়ক কমডোর সুমন হায়দার তাঁর বক্তব্যে বলেন, পূর্বসূরির গৃহীত ইতিবাচক উদ্যোগগুলো ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়ার পাশাপাশি শিক্ষার গুণগত মান আরও বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

অনুষ্ঠানে গভর্নিং বডির পরিচালনা কমিটির সদস্য, নৌঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিদায়ী চেয়ারম্যানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *