বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোনের উদ্যোগে তৃতীয় ধাপে ২০ রোগীর সফল ছানি অপারেশন, নিরাপদে বাড়ি ফিরলেন সবাই বিলাইছড়িতে বন্যাদুর্গত ১০৪ পরিবারকে বৌদ্ধ ভিক্ষু সংঘের নগদ সহায়তা কক্সবাজারে ‘জুলাই রেভ্যুলুশনারি এ্যালায়েন্স’-এর জেলা কমিটি ঘোষণা মাটিরাঙ্গায় ১০ লাখ টাকার ভারতীয় জুসের চালান জব্দ করল সেনাবাহিনী আলীকদম সদর ইউপির প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা সাঙ্গু নদীতে নৌকাডুবি: নিখোঁজ পর্যটকের মরদেহ দুই দিন পর উদ্ধার গুজব-অপপ্রচার ঠেকাতে সতর্ক থাকার আহ্বান মাটিরাঙ্গা জোন অধিনায়কের রাজস্থলীতে হেডম্যান-কারবারি ও জনপ্রতিনিধিদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় পাহাড়ি ঢলে নিহত দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হলো ৫০ হাজার টাকা সহায়তা লংগদুতে ৯ হাজার গাছের চারা বিতরণ, সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম

কাপ্তাই বিএসপিআই জব ফেয়ারে অংশ নিল ২০টি খ্যাতনামা প্রতিষ্ঠান

কাপ্তাই প্রতিনিধি।।

রাঙ্গামাটি কাপ্তাইয়ে অবস্থিত দেশের অন্যতম কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই)-তে উৎসবমুখর পরিবেশে ‘সেমিনার ও জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রতিষ্ঠানের সিভিল (উড) ডিপার্টমেন্টের শ্রেণীকক্ষে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​বিএসপিআই-এর অধ্যক্ষ রুপক কান্তি বিশ্বাসএর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। অনুষ্ঠানের শুরুতে অধ্যক্ষ সেমিনারের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়েল আপ টেকনোলজির চীফ কোর্স কো-অর্ডিনেটর এবং কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট প্রকৌশলী মুহাম্মদ সাইদুল ইসলাম (বাপ্পী)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অটোমোবাইল ডিপার্টমেন্টের চীফ ইন্সট্রাক্টর ইঞ্জিনিয়ার রহমত উল্লাহ। কম্পিউটার ডিপার্টমেন্টের চীফ ইন্সট্রাক্টর মোঃ তারেকুল ইসলাম-এর সঞ্চালনায় সভায় শিক্ষক, শিক্ষার্থী এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
​এবারের জব ফেয়ারে দেশের বিভিন্ন স্থান থেকে আসা মোট ২০টি শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান অংশ নেয়। প্রতিষ্ঠানগুলো তাদের জন্য নির্ধারিত স্টলে ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির সুযোগ প্রদানের লক্ষ্যে জীবনবৃত্তান্ত (CV) সংগ্রহ করেন।বিএসপিআই-এর অধ্যক্ষ জানান,
​“কারিগরি শিক্ষা শেষে শিক্ষার্থীদের কর্মসংস্থানের পথ সুগম করতেই এই আয়োজন। চাকুরিপ্রত্যাশীরা যাতে সহজেই সরাসরি কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করতে পারে এবং তাদের যোগ্যতা অনুযায়ী সিভি জমা দিতে পারে, আমরা সেই ব্যবস্থা নিশ্চিত করেছি।”
​মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এমন উদ্যোগের প্রশংসা করেন। তারা মনে করেন, একই ছাতার নিচে এতগুলো প্রতিষ্ঠানের উপস্থিতি তাদের ক্যারিয়ার গঠনে দারুণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *