মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোনের উদ্যোগে তৃতীয় ধাপে ২০ রোগীর সফল ছানি অপারেশন, নিরাপদে বাড়ি ফিরলেন সবাই বিলাইছড়িতে বন্যাদুর্গত ১০৪ পরিবারকে বৌদ্ধ ভিক্ষু সংঘের নগদ সহায়তা কক্সবাজারে ‘জুলাই রেভ্যুলুশনারি এ্যালায়েন্স’-এর জেলা কমিটি ঘোষণা মাটিরাঙ্গায় ১০ লাখ টাকার ভারতীয় জুসের চালান জব্দ করল সেনাবাহিনী আলীকদম সদর ইউপির প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা সাঙ্গু নদীতে নৌকাডুবি: নিখোঁজ পর্যটকের মরদেহ দুই দিন পর উদ্ধার গুজব-অপপ্রচার ঠেকাতে সতর্ক থাকার আহ্বান মাটিরাঙ্গা জোন অধিনায়কের রাজস্থলীতে হেডম্যান-কারবারি ও জনপ্রতিনিধিদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় পাহাড়ি ঢলে নিহত দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হলো ৫০ হাজার টাকা সহায়তা লংগদুতে ৯ হাজার গাছের চারা বিতরণ, সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম

কেপিএম স্কুলে ‘খালেদা মুজাহিদ টেক সেন্টার’ উদ্বোধন

কাপ্তাই প্রতিনিধি।।

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) স্কুলে ‘খালেদা মুজাহিদ টেক সেন্টার’ নামে একটি আধুনিক কম্পিউটার ল্যাবরেটরি উদ্বোধন করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) বেসরকারি সংস্থা যতœ ফাউন্ডেশনের অর্থায়নে, প্যারাডাইস শিফট এডুকেশন ইনকরপোরেটেডের বাস্তবায়নে এবং কর্ণফুলী পেপার মিলস স্কুলের সহযোগিতায় নবনির্মিত এই টেক সেন্টারের উদ্বোধন কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে কেপিএম লিমিটেডের মহাব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে ও কেপিএম স্কুলের শিক্ষক আব্দুল্লাহ আল মাবুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেপিএম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শহীদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যতœ ফাউন্ডেশনের কো-ফাউন্ডার ও প্রেসিডেন্ট নাসরিন মিয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘খালেদা মুজাহিদ টেক সেন্টার’ স্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি বিষয়ে দক্ষতা অর্জন সহজ হবে। এই উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক ভূমিকা রাখবে এবং আধুনিক শিক্ষার সঙ্গে তাদের আরও ঘনিষ্ঠ করে তুলবে।

অনুষ্ঠানে স্কুলের শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *