শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কীম (EESS) এর আওতায় , সৌকেসিং প্রোগ্রাম রাজস্থলীতে জাঁকজমকপূর্ণ বিজ্ঞান মেলা ও আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত পাহাড়ের প্রাকৃতিক সম্পদ, কৃষি, শিল্প ও পর্যটনের সমন্বয়ে বদলে যেতে পারে লামার অর্থনীতির চিত্র বান্দরবানে কোল্ড স্টোরেজ; দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে পাহাড়ের কৃষকদের খাগড়াছড়িতে উদ্যোক্তা উদ্যোগ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত রাজস্থলীতে কারিতাসের ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যকর রন্ধন প্রণালী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে  মাটিরাঙ্গায় স্টার্টআপ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খেদাছড়া উচ্চ বিদ্যালয় মহালছড়ির উল্টাছড়ি বিহারপাড়ায় কমিউনিটি অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বিলাইছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত পানছড়িতে শিক্ষার্থী-শিক্ষকদের স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত লক্ষীছড়িতে মারমা ঐক্য পরিষদের উপজেলা সাংগঠনিক সভা অনুষ্ঠিত রাঙামাটির রাজস্থলীতে নওমুসলিম তরুণী উদ্ধার, বাবাুমা আটক রুমায় শান্তি, ধর্মীয় স্বাধীনতা ও পুনর্বাসন ইস্যুতে সেনাবাহিনীর মতবিনিময় সভা কাপ্তাইয়ে খামারিদের মাঝে প্রাণিসম্পদ অধিদপ্তরের উপকরণ বিতরণ কাউখালীতে ৯৯ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার মহালছড়িতে ১১২ কৃষকের মাঝে কাজুবাদাম ও কফি চাষের চারা-উপকরণ বিতরণ

খাগড়াছড়িতে ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়নে জেলা পরিষদের সহায়তা

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।

খাগড়াছড়িতে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও গতিশীল করার লক্ষ্যে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন ক্রীড়া সংগঠন, ক্লাব ও ক্রীড়াবিদদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে ২০২৫–২০২৬ অর্থবছরের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় এ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠন ও ক্লাবের প্রতিনিধিদের মধ্যে মোট ৮১ সেট ক্রীড়া সামগ্রী হস্তান্তর করা হয়।

জেলা পরিষদের সদস্য ও যুব ও ক্রীড়া বিভাগের আহ্বায়ক মো. মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

প্রধান অতিথির বক্তব্যে শেফালিকা ত্রিপুরা বলেন, “ক্রীড়া ও সংস্কৃতি একটি সমাজের সুস্থতা এবং ইতিবাচক মানসিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে জেলা পরিষদ কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও ক্রীড়াবিদদের পাশে থাকার উদ্যোগ অব্যাহত থাকবে।”

সভাপতির বক্তব্যে মো. মাহবুব আলম বলেন, “পার্বত্য অঞ্চলের ক্রীড়াবিদদের প্রতিভা বিকাশে প্রয়োজন যথাযথ সুযোগ ও উপকরণ। আজকের ক্রীড়া সামগ্রী বিতরণ তারই একটি অংশ। আমরা আশা করি, খাগড়াছড়ির ক্রীড়াবিদরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের দক্ষতার পরিচয় দিতে পারবে।”

এ সময় জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন, নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজসহ পরিষদের অন্যান্য সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন ক্রীড়া সংগঠন, ক্লাব ও ক্রীড়াবিদদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে খাগড়াছড়িতে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও বেগবান হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *