বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি অলিম্পিক ফুটবলের শিরোপা নুরু কিং ফুটবল একাদশের বান্দরবান সদর হাসপাতালে হাম রোগী পরিদর্শনে সেনা জোন কমান্ডার, বিশেষ চিকিৎসা সহায়তার আশ্বাস খাগড়াছড়ির চার উপজেলায় এলএসটিডি প্রকল্পের উদ্যোগে আমন মৌসুমের কৃষি উপকরণ বিতরণ বার্জার পেইন্টসের ‘লাল পেইন্টার পাসপোর্ট’ পেলেন রাঙ্গুনিয়ার সাকিব হাম পরিস্থিতি: বান্দরবান সদর হাসপাতাল পরিদর্শনে এমপি সাচিং প্রু জেরী বিলাইছড়িতে নজরুলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা লামায় সিএনজি চালককে ছুরিকাঘাত করে ছিনতাই: দুই মাস পর ৩ আসামি গ্রেফতার বান্দরবানে হামের উপসর্গ ও ডায়রিয়ায় ২৯ মৃত্যুর দাবি, স্বাস্থ্য বিভাগে নেই আনুষ্ঠানিক রেকর্ড কাপ্তাইয়ে নকআউট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বিলাইছড়িতে পুষ্টি সমন্বয় কমিটির সভা, মাতৃ ও শিশুপুষ্টি উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক মতবিনিময় সভা, শান্তি-শৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান বাঘাইছড়িতে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় পাহাড়ে মানবাধিকার ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ, ২৪০ ঘটনার দাবি নাগরিক পরিষদের গুইমারায় ৩০০ কৃষক পেলেন সরকারি কৃষি প্রণোদনা, বিতরণ করা হলো বীজ ও সার পানছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা, অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের আহ্বান বন্যায় ক্ষতিগ্রস্ত পানছড়ির কৃষকদের বিনামূল্যে রোপা আমন বীজ বিতরণ

খাগড়াছড়িতে জব ফেয়ার উদ্বোধন ও কারিগরি শিক্ষার গুরুত্ব শীর্ষক সেমিনার

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি

খাগড়াছড়িতে জব ফেয়ার উদ্বোধন এবং কারিগরি শিক্ষার গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের একটি স্কুল মিলনায়তনে শান্তির প্রতীক হিসেবে পায়রা ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনের পর “কারিগরি শিক্ষা নিলে দেশ-বিদেশে কর্ম মিলে—একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ কর্মে হব যুক্ত; পার্বত্য অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষার গুরুত্ব” শীর্ষক সেমিনার আয়োজন করা হয়।

সেমিনারে খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ নীল রতন দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত। তিনি বলেন, কারিগরি শিক্ষার মাধ্যমে বেকারত্ব হ্রাস করা সম্ভব এবং তরুণ সমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করা যায়। দেশের পাশাপাশি বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য সময়োপযোগী ও মানসম্মত কারিগরি শিক্ষা অপরিহার্য।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুল ইসলাম, বিএসআরএম-এর ট্যালেন্ট অ্যাকুইজিশন ও এইচআরবিপি (সেলস ও মার্কেটিং) সিনিয়র ম্যানেজার ফাহমিনা আসাদ, কেডিএস-এর এইচআর ও এডমিন প্রতিনিধি, কেওয়াই স্টিলের উপ-ব্যবস্থাপক শাহাদাত হোসেন এবং প্রাণ গ্রুপের ডেপুটি ম্যানেজার (এইচআর) মোঃ আশরাফুল ইসলাম।

সেমিনারে বক্তারা পার্বত্য অঞ্চলের তরুণদের কারিগরি শিক্ষায় অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান। তারা বলেন, দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মনির্ভরশীলতা বৃদ্ধি পাবে এবং সামগ্রিকভাবে অঞ্চলটির আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *