শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কীম (EESS) এর আওতায় , সৌকেসিং প্রোগ্রাম রাজস্থলীতে জাঁকজমকপূর্ণ বিজ্ঞান মেলা ও আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত পাহাড়ের প্রাকৃতিক সম্পদ, কৃষি, শিল্প ও পর্যটনের সমন্বয়ে বদলে যেতে পারে লামার অর্থনীতির চিত্র বান্দরবানে কোল্ড স্টোরেজ; দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে পাহাড়ের কৃষকদের খাগড়াছড়িতে উদ্যোক্তা উদ্যোগ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত রাজস্থলীতে কারিতাসের ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যকর রন্ধন প্রণালী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে  মাটিরাঙ্গায় স্টার্টআপ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খেদাছড়া উচ্চ বিদ্যালয় মহালছড়ির উল্টাছড়ি বিহারপাড়ায় কমিউনিটি অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বিলাইছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত পানছড়িতে শিক্ষার্থী-শিক্ষকদের স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত লক্ষীছড়িতে মারমা ঐক্য পরিষদের উপজেলা সাংগঠনিক সভা অনুষ্ঠিত রাঙামাটির রাজস্থলীতে নওমুসলিম তরুণী উদ্ধার, বাবাুমা আটক রুমায় শান্তি, ধর্মীয় স্বাধীনতা ও পুনর্বাসন ইস্যুতে সেনাবাহিনীর মতবিনিময় সভা কাপ্তাইয়ে খামারিদের মাঝে প্রাণিসম্পদ অধিদপ্তরের উপকরণ বিতরণ কাউখালীতে ৯৯ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার মহালছড়িতে ১১২ কৃষকের মাঝে কাজুবাদাম ও কফি চাষের চারা-উপকরণ বিতরণ

খাগড়াছড়িতে নির্বাচনী নিরাপত্তায় বিজিবি প্রস্তুত

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষা বাহিনী (বিজিবি)। খাগড়াছড়ি-২৯৮ নং সংসদীয় আসন এবং ২৯৯ নং আসনের অংশবিশেষের নিরাপত্তা দায়িত্বে থাকবে খাগড়াছড়ি ৩২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ি ৩২ বিজিবি ব্যাটালিয়নের প্রশিক্ষণ ছাউনিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল মোত্তাকিম। অনুষ্ঠানে জেলার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কর্নেল মোত্তাকিম বলেন, নির্বাচনী পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য সেক্টর সদর দপ্তর ও সংশ্লিষ্ট ব্যাটালিয়নগুলোতে বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে। নির্বাচনের দিন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে টহল পরিচালনা করবে। এছাড়া গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন, যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি এবং প্রয়োজনীয় গ্রেপ্তার কার্যক্রম পরিচালনা করা হবে।

তিনি আরও জানান, সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় নির্বাচনী কার্যক্রম শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। বিজিবি সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধা রেখে অর্পিত দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।

সংবাদ সম্মেলনে ৩২ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল কামরান কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *