মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোনের উদ্যোগে তৃতীয় ধাপে ২০ রোগীর সফল ছানি অপারেশন, নিরাপদে বাড়ি ফিরলেন সবাই মাটিরাঙ্গায় ১০ লাখ টাকার ভারতীয় জুসের চালান জব্দ করল সেনাবাহিনী আলীকদম সদর ইউপির প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা সাঙ্গু নদীতে নৌকাডুবি: নিখোঁজ পর্যটকের মরদেহ দুই দিন পর উদ্ধার গুজব-অপপ্রচার ঠেকাতে সতর্ক থাকার আহ্বান মাটিরাঙ্গা জোন অধিনায়কের রাজস্থলীতে হেডম্যান-কারবারি ও জনপ্রতিনিধিদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় পাহাড়ি ঢলে নিহত দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হলো ৫০ হাজার টাকা সহায়তা লংগদুতে ৯ হাজার গাছের চারা বিতরণ, সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নৌ পথে আগামী ৩০শে জুলাই পর্যন্ত চলাচল বন্ধ অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবা, বান্দরবানে রেড ক্রিসেন্টের মোবাইল মেডিকেল টিম

খাগড়াছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনের মিলনমেলা, তরুণদের সৃজনশীল ভাবনায় ভবিষ্যতের স্বপ্ন

Reporter Name

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি॥

বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলা এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা, গবেষণামূলক চিন্তা ও উদ্ভাবনী দক্ষতা বিকাশের লক্ষ্যে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে জেলা পর্যায়ের উদ্যোক্তা উদ্যোগ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী। দিনব্যাপী এ আয়োজন পরিণত হয় তরুণ উদ্ভাবকদের ভাবনা, সম্ভাবনা ও স্বপ্নের এক প্রাণবন্ত মিলনমেলায়।

রবিবার (১৪ জুন) সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। শিক্ষাগত উৎকর্ষতা সহায়তা কর্মসূচি (ইএসএস), মাধ্যমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (এসইডিপি) এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে, জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাসান মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সুভাষ চন্দ্র সিকদার, পুলিশ লাইন্স হাই স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার নাথ এবং খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুস সালামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের এ যুগে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনই উন্নয়নের প্রধান চালিকাশক্তি। তাই শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন এবং সমস্যা সমাধানভিত্তিক চিন্তায় আরও বেশি সম্পৃক্ত হতে হবে। তরুণদের সৃজনশীল ও উদ্ভাবনী চিন্তাধারাই আগামী দিনের স্মার্ট, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রদর্শনীতে খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলার নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৯টি প্রকল্প উপস্থাপন করেন। প্রকল্পগুলোতে পরিবেশ সংরক্ষণ, কৃষি উন্নয়ন, তথ্যপ্রযুক্তির ব্যবহার, নবায়নযোগ্য জ্বালানি, স্বাস্থ্যসেবা এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান তুলে ধরা হয়। শিক্ষার্থীদের উপস্থাপনায় তাদের অনুসন্ধিৎসু মনোভাব, প্রযুক্তিনির্ভর চিন্তা এবং বাস্তবমুখী দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায়।

প্রদর্শনী ঘুরে অতিথিরা শিক্ষার্থীদের গবেষণাভিত্তিক কাজ, প্রযুক্তি ব্যবহারের দক্ষতা এবং নতুন কিছু করার আগ্রহের প্রশংসা করেন। তবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করার মতো সম্পূর্ণ নতুন ও যুগোপযোগী প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের সংখ্যা তুলনামূলক কম থাকায় তারা আরও সৃজনশীল ও মৌলিক গবেষণার ওপর গুরুত্বারোপ করেন।

দিনব্যাপী এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী সংস্কৃতি বিকাশে নতুন অনুপ্রেরণা জোগায়। সংশ্লিষ্টদের মতে, নিয়মিত এমন আয়োজন তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিমুখী করে গড়ে তুলবে এবং ভবিষ্যতে দেশীয় উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *