শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাঘাইছড়িতে রূপন-সমর-সুকেশ-মনোতোষ স্মরণে ছাত্র-জনতার সমাবেশ অনুষ্ঠিত বটতলী স্পোর্টিং ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত, সভাপতি নূরউদ্দিন রাজু ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন জুমান খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত ঈদগাঁও ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত, ৫ সদস্যের আংশিক নতুন কমিটি ঘোষণা বিলাইছড়ি বাজার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল ব্রাদার হুদ আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে বান্দরবানে মানববন্ধন, মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান গুইমারায় সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফের শীর্ষ নেতা আটক, অস্ত্র ও বিপুল নথিপত্র উদ্ধার নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির তিন অভিযানে ৭২ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে কক্সবাজারে জামায়াতের মানববন্ধন বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে লংগদু কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬ ফাইনাল অনুষ্ঠিত রাজস্থলীতে মসজিদ ও কবরস্থান নিয়ে চক্রান্ত এবং এলাকায় মাদক ব্যবসা বন্ধ করার দাবিতে মানববন্ধন  বাঁচতে চান ক্যান্সার আক্রান্ত মুহিব্বুল্লাহ; তিন সন্তান নিয়ে দিশেহারা পরিবার চীনা নাগরিক স্ত্রী-সন্তানসহ রাঙামাটির রাজস্থলীতে শ্বশুরবাড়িতে আগমন মানিকছড়িতে ১০৬ কৃষকের মাঝে ১২ হাজার ৭২০টি আমের চারা বিতরণ মানিকছড়িতে ৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

খাগড়াছড়িতে মারমা ছাত্র ঐক্য পরিষদের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।

খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে পৌর ঈদগাহ মাঠ থেকে র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর টাউন হলে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে বেলুন উড়িয়ে ও জাতীয়–সাংগঠনিক পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়। পরে টাউন হল মিলনায়তনে ছাত্র সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা শাখার সভাপতি লাপ্রুচাই মারমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। উদ্বোধক ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও স্থায়ী পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা।

প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন, বিএনপি পার্বত্য অঞ্চলের শান্তিপূর্ণ সহাবস্থান ও টেকসই উন্নয়নে কাজ করছে। ভবিষ্যতে কর্মসংস্থান সৃষ্টিতে স্বচ্ছতা নিশ্চিত করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

অন্যান্য বক্তারা বলেন, মারমা ছাত্রসমাজের শিক্ষা বিস্তার, অধিকার আদায় ও নেতৃত্ব বিকাশে বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

দিনব্যাপী এ আয়োজনে মারমা ছাত্রসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে সফল করে তোলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *