মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
লামায় ৫ ইটভাটা মালিককে আসামী করে থানায় মামলা সেনাবাহিনীর উদ্যোগে ছানি অপারেশনের জন্য চট্টগ্রামে গেলেন ৮৪ রোগী মাদকদ্রব্য সেবন ও এলাকার শৃঙ্খলা নষ্টের দায়ে নারীসহ দুজনকে জেল জরিমানা কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত বাঘাইছড়িতে জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যকে বিএনপির বর্ণাঢ্য সংবর্ধনা লামায় দোকানে গাঁজা বিক্রির দায়ে ৬ মাসের কারাদণ্ড মাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন পার্বত্য অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা পার্বত্য মন্ত্রীর বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক বিভিন্ন কমিটি গঠন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন লক্ষীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে প্রসবকালীন মায়েদের প্রাথমিক চিকিৎসাসেবা প্রদানে প্রশিক্ষণ শুরু মহালছড়ি থানা পুলিশের অভিযানে গাঁজা সহ আটক ১ পাহাড়ি-বাঙ্গালি তরুণদের দক্ষতা উন্নয়নে নানিয়ারচর জোনের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ মহালছড়ি জোনের উদ্যোগে ১৫ দিনব্যাপী মোবাইল রিপেয়ারিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত শ্রেষ্ঠ সাজা ওয়ারেন্ট তামিলকারী অফিসার কাপ্তাই থানার এএসআই নাসিরউদ্দীন লক্ষ্মীছড়িতে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যবিধি ও নিরাপদ প্রসববিষয়ক প্রশিক্ষণ

খাগড়াছড়িতে লোকাল রেজিলিয়েন্স প্ল্যান নিয়ে জেলা পর্যায়ের অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name

স্টাফ রিপোর্টার।।
খাগড়াছড়িতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং স্থানীয় পর্যায়ে দুর্যোগ সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে লোকাল রেজিলিয়েন্স প্ল্যান (এলআরপি) বিষয়ক জেলা পর্যায়ের অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে খাগড়াছড়িতে ইউএনডিপি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের যৌথ বাস্তবায়নাধীন করলিয়া প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহফুজ এবং ইউএনডিপির প্রতিনিধি বিপ্লব চাকমা, করলিয়া প্রকল্পের জেলা কর্মকতা নবলেশ্বর ত্রিপুরা লায়ন।

কর্মশালার শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে করলিয়া প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের প্রদর্শনী পরিদর্শন করেন অতিথিরা। অনুষ্ঠানে প্রকল্পের কার্যক্রম নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন এবং লোকাল রেজিলিয়েন্স প্ল্যান বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করা হয়।

এ সময় মুক্ত আলোচনায় অংশ নেন বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, যুব প্রতিনিধি, ওয়ার্ড ক্লাইমেট রেজিলিয়েন্স কমিটির (ডব্লিউসিআরসি) সদস্যসহ সংশ্লিষ্ট অংশীজনরা। তারা স্থানীয় পর্যায়ে জলবায়ু সহনশীল উন্নয়ন, দুর্যোগ প্রস্তুতি এবং কমিউনিটি অংশগ্রহণের বিভিন্ন দিক নিয়ে মতামত তুলে ধরেন।

আলোচনা শেষে তিনটি যুব গ্রুপকে তাদের কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, নারী-পুরুষ সুবিধাভোগী এবং যুব সমাজের প্রতিনিধিরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *