শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী, নগদ অর্থ, ত্রাণ ও তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদান বান্দরবানে বন্যার্ত ২৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ, মেডিকেল ক্যাম্প চালু বিলাইছড়িতে ডাউনপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক-নিবন্ধন সভা অনুষ্ঠিত বান্দরবানে বন্যার্তদের পাশে সরকার, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঋণ স্থগিতের উদ্যোগ জুরাছড়িতে বন্যাকবলিত এলাকা ও আশ্রয়কেন্দ্র পরিদর্শনে এমপি দীপেন দেওয়ান মাটিরাঙ্গায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা রাজস্থলীতে ৩০ ক্ষতিগ্রস্ত পরিবার পেল প্রশাসনের জরুরি ত্রাণ সহায়তা জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’: পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মেয়াদোত্তীর্ণ ও সাংগঠনিক নিষ্ক্রিয়তায় রাউজান-রাঙ্গুনিয়া প্রজন্ম দলের কমিটি বিলুপ্ত মাটিরাঙ্গার টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ দীঘিনালায় বন্যা-পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ১,২০০ পরিবারে ত্রাণ বিতরণ রাবিপ্রবি’তে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালন হুম্মাম কাদের চৌধুরীর নির্দেশনায় রাঙ্গুনিয়ায় বন্যাদুর্গতদের পাশে বিএনপি ও ছাত্রদল নেতা সাবের; দুই দিনব্যাপী ত্রাণ বিতরণ ঈদগাঁওতে বিনম্র শ্রদ্ধায় জুলাই শহীদদের স্মরণ রাঙামাটিতে ৪৫ বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ বরকলে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিল ১২ বিজিবি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ত্রিপুরা সম্প্রদায়ের প্রচারণা কমিটির গণসংযোগ ও উঠান বৈঠক

স্টাফ রিপোর্টার।।

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ত্রিপুরা সম্প্রদায়ের প্রচারণা কমিটির উদ্যোগে বিভিন্ন পাড়ায় গণসংযোগ, উঠানবৈঠক ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গত ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া এ কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলার বিভিন্ন ত্রিপুরা অধ্যুষিত এলাকায় প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়।

প্রচারণা কর্মসূচির আওতায় মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের হেডম্যান পাড়া ও লাইফু পাড়া এবং বেলছড়ি ইউনিয়নের সনখোলা এলাকাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ ত্রিপুরা পাড়ায় গণসংযোগ করা হয়। পাহাড়ি দুর্গম পথ পাড়ি দিয়ে এসব এলাকায় পৌঁছে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন প্রচারণা কমিটির সদস্যরা।

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি ও নুনছড়ি মৌজার হেডম্যান ক্ষেত্র মোহন রোয়াজা, সহ-আইন বিষয়ক সম্পাদক রতন ত্রিপুরা, ত্রিপুরা সমাজের পরিচিত ব্যক্তিত্ব চারু বিকাশ ত্রিপুরা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কমল বিকাশ ত্রিপুরা, জেলা বিএনপির সদস্য কিনারাম ত্রিপুরা, হরি কিশোর ত্রিপুরা, ত্রিপুরা প্রচারণা কমিটির সদস্য এ্যাড. ভিক্টর ত্রিপুরা, ঠিকাদার কৈলাস ত্রিপুরা ও কবি রঞ্জন ত্রিপুরাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গণসংযোগকালে স্থানীয় বাসিন্দাদের পক্ষে বিরাঙ্গ ত্রিপুরা ও বিমল ত্রিপুরাসহ একাধিক ভোটার তাদের এলাকার নানা সমস্যা ও প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। তারা শিক্ষা, যোগাযোগ ও মৌলিক সুযোগ-সুবিধা সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে নিজেদের প্রত্যাশার কথা জানান।

প্রচারণা কমিটির নেতারা তাদের বক্তব্যে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন এবং ভোটারদের কাছে আসন্ন নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান। তারা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *