শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বন্যাদুর্গতদের মাঝে ইউসিবি ব্যাংকের ত্রাণ বিতরণ পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি ঘোষণা: রানা চেয়ারম্যান, সোলায়মান মহাসচিব রাণীরহাট-কাউখালী সড়কে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বন্ধ লংগদুতে সেগুন বাগান কাটার অভিযোগ নিয়ে বিতর্ক, বিএনপি নেতাকে শোকজ পাহাড়ধসে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর পুনর্বাসনে উদ্যোগের দাবি লামায় পাহাড়ি ঢল ও ধসে ক্ষতিগ্রস্ত সড়ক-সেতু, দুর্ভোগে হাজারো মানুষ কাপ্তাই লেকের পানি বাড়ায় স্পিলওয়ের ১৬ জলকপাট খুলে ৯ হাজার কিউসেক পানি ছাড় বিচ্ছিন্নভাবে নয়, সমন্বিত উদ্যোগে বন্যাদুর্গতদের সেবা পৌঁছাতে হবে: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বিলাইছড়িতে বাড়ি বাড়ি গিয়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু দুই বছরেও সংস্কার হয়নি সংযোগ সেতুর, দুর্ভোগে বাঘাইছড়ির হাজারো মানুষ রোয়াংছড়িতে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করলেন পার্বত্য প্রতিমন্ত্রী খাগড়াছড়িতে অবৈধ টিলা কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা চকরিয়ায় ১,৫০০ বন্যাদুর্গত পরিবারকে বিজিবির ত্রাণ, ৭০০ জনের চিকিৎসাসেবা আলীকদমে বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা দিল খুইল্লা মিয়া চেয়ারম্যান ফাউন্ডেশন মহালছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী, নগদ অর্থ, ত্রাণ ও তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদান বান্দরবানে বন্যার্ত ২৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ, মেডিকেল ক্যাম্প চালু

খুব শীঘ্রই তিন পার্বত্য জেলা পরিষদের পুর্নগঠন হবে: খাগড়াছড়িতে পার্বত্যমন্ত্রী;

Reporter Name

খাগড়াছড়ি প্রতিনিধি।।
পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা ,উন্নয়ন, সম্প্রীতি রক্ষাসহ জনগণের উন্নয়নে কাজ করবে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার।

আজ সোমবার দুপুরে খাগড়াছড়ি সার্কিট হাউসে প্রশাসনিক কর্মকর্তা ও সুশীল সমাজের সাথে মতবিনিময় সভা শেষে একথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান।

প্রথমবারের মতো খাগড়াছড়ি সফরে এসে মন্ত্রী আরো বলেন, এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাহাড়ের মানুষ তিন পার্বত্য জেলায় বিএনপির মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করেছে। সরকার পার্বত্য চট্টগ্রাম শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি পাহাড়ের সুষম উন্নয়নে কাজ করবে। পাহাড়ে শিক্ষার মান উন্নয়নে খাগড়াছড়িতে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, ফল সংরক্ষণে হিমাগার স্থাপন ও সাজেক পর্যটন কেন্দ্রে যাতায়াতের জন্য সড়ক সস্প্রসারণসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা জানান।

খুব শীঘ্রই তিন পার্বত্য জেলা পরিষদ, শরনার্থী বিষয়ক টাস্কফোর্স,উন্নয়ন বোর্ড পুর্নগঠন করা হবে জানায় মন্ত্রী। এ সময় সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক, খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার, জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, মং সার্কেলের প্রধান সাচিংপ্রু চৌধুরী, খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন, পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবদুল্লাহ আল মাহফুজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *