মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোনের উদ্যোগে তৃতীয় ধাপে ২০ রোগীর সফল ছানি অপারেশন, নিরাপদে বাড়ি ফিরলেন সবাই বিলাইছড়িতে বন্যাদুর্গত ১০৪ পরিবারকে বৌদ্ধ ভিক্ষু সংঘের নগদ সহায়তা কক্সবাজারে ‘জুলাই রেভ্যুলুশনারি এ্যালায়েন্স’-এর জেলা কমিটি ঘোষণা মাটিরাঙ্গায় ১০ লাখ টাকার ভারতীয় জুসের চালান জব্দ করল সেনাবাহিনী আলীকদম সদর ইউপির প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা সাঙ্গু নদীতে নৌকাডুবি: নিখোঁজ পর্যটকের মরদেহ দুই দিন পর উদ্ধার গুজব-অপপ্রচার ঠেকাতে সতর্ক থাকার আহ্বান মাটিরাঙ্গা জোন অধিনায়কের রাজস্থলীতে হেডম্যান-কারবারি ও জনপ্রতিনিধিদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় পাহাড়ি ঢলে নিহত দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হলো ৫০ হাজার টাকা সহায়তা লংগদুতে ৯ হাজার গাছের চারা বিতরণ, সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম

টানা বৃষ্টিতে বান্দরবানে পাহাড় ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার আহ্বান

Reporter Name

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি।।
টানা দুই দিনের ভারী বর্ষণে বান্দরবানে পাহাড় ধসের আশঙ্কা বেড়েছে। জেলার সাত উপজেলায় পাহাড়ের পাদদেশ ও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী আনুমানিক ২০ থেকে ৩০ হাজার পরিবারকে নিরাপদ স্থানে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সতর্ক করা হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, সদর উপজেলার কালাঘাটা, কাসেমপাড়া, ইসলামপুর, বনরূপাপাড়া, হাফেজঘোনা, বাসস্টেশন এলাকা, স্টেডিয়াম এলাকা, নোয়াপাড়া, কসাইপাড়াসহ জেলার বিভিন্ন স্থানে পাহাড়ের পাদদেশে অপরিকল্পিতভাবে কয়েক হাজার পরিবার বসবাস করছে। টানা বৃষ্টিতে এসব এলাকার বাসিন্দারা পাহাড় ধসের উচ্চ ঝুঁকিতে রয়েছেন।

এদিকে কয়েকটি স্থানে পাহাড় থেকে মাটি ধসে সড়কের ওপর জমে থাকায় চলাচলে বিঘ্ন ঘটছে এবং পথচারীদের দুর্ভোগ বাড়ছে।

পাহাড় ধসের আশঙ্কা বিবেচনায় নিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং করে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।

মাইকিংয়ে জানানো হচ্ছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মঙ্গলবার দুপুর ১২টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। অতি ভারী বর্ষণের ফলে ভূমিধসের আশঙ্কা থাকায় পাহাড়ের পাদদেশ ও চূড়ায় বসবাসকারীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং প্রয়োজন হলে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।

অবিরাম বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সাঙ্গু নদীর পানিও ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চলের বসতঘর প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ইসলামপুর এলাকার পাহাড়ের পাদদেশে বসবাসকারী কয়েকজন বাসিন্দা বলেন, বিকল্প আবাসনের ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি নিয়েই তারা সেখানে বসবাস করতে বাধ্য হচ্ছেন।

বান্দরবান পৌর প্রশাসক মঞ্জুরুল আলম বলেন, কয়েক দিনের টানা বর্ষণে পাহাড় ধস ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

বান্দরবানের জেলা প্রশাসক সানিউল ফেরদৌস বলেন, সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। পাহাড় ধসের ঝুঁকিতে থাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে জেলার সাত উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *