বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
দুদকের মামলায় কারাগারে বান্দরবানের পিআইও, সাময়িক বরখাস্ত খাগড়াছড়িতে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালী ও আলোচনা বাঘাইছড়িতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাকুয়াখালী গণহত্যা দিবস: ৩০ বছর পরও বিচারের দাবিতে স্বজনদের কর্মসূচি দীঘিনালায় প্রথমবার আখ চাষ, ৩-৪ লাখ টাকা আয়ের আশা বদন কুমার চাকমার রাঙ্গামাটিতে ৪২ মোবাইল ও ৭৭ হাজার টাকা উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর ‘ম্যাডাম’ না বললে মেলে না চিকিৎসাসেবা—গুইমারায় ইসলামিক মিশন প্রধানের বিরুদ্ধে নানা অভিযোগ যুবসমাজকে ক্রীড়ামুখী করতে রাজস্থলীতে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী বিতরণ কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বাঘাইছড়িতে সাড়ে ৪ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ করল বিজিবি লামায় পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ, ৩ দিনের মধ্যে ব্যবস্থা দীঘিনালায় সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাতামুহুরি কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ লামায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা কাপ্তাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  রাজস্থলীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: বিজিবি ৩৭ হাজারের বেশি সদস্য নিয়ে দায়িত্বে

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নিরাপদ ভোটাধিকার সুরক্ষায় পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে।

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় বুধবার সকালে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম জানান, নির্বাচনের সময়ে বিজিবি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কাজ করবে। তিনি বলেন, রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সব প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে, যাতে নির্বাচন প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়।

বিজিবি সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে। এর মাধ্যমে চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার, অবৈধ অনুপ্রবেশসহ সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধ করা হবে। তদ্যসাথে সারাদেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য নির্বাচনী দায়িত্বে থাকবে।

দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে কুতুবদিয়া, হাতিয়া, সন্দীপ, দাকোপ, মনপুরা ও রাঙ্গাবালি উপজেলা ব্যতীত বাকি ৪৮৯টিতে বিজিবি যৌথভাবে দায়িত্ব পালন করবে। এর মধ্যে সীমান্তবর্তী ৬১টিতে বিজিবি এককভাবে দায়িত্বে থাকবে।

গুইমারা সেক্টরের অধীন তিনটি ব্যাটালিয়ন দুই জেলার সাতটি উপজেলায় দায়িত্ব পালন করবে। পার্বত্য ও দুর্গম এলাকায় নির্বাচন পরিচালনা চ্যালেঞ্জ হলেও বিজিবি পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করেছে। ৩৪৪টি ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে ১০টি বেইজ ক্যাম্প স্থাপন করা হবে। এছাড়া ড্রোন, নন-লেথাল অস্ত্র, র‍্যাপিড অ্যাকশন টিম ও কুইক রেসপন্স ফোর্স মোতায়েন থাকবে।

লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম বলেন, “নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন ও পরবর্তী সময়ে সংবিধান ও আইনের আলোকে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।” তিনি আশাবাদ ব্যক্ত করেন যে সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হবে।

সংশ্লিষ্টরা মনে করেন, পার্বত্য ও সীমান্তবর্তী এলাকায় বিজিবির প্রস্তুতি ও প্রযুক্তিনির্ভর নজরদারি সাধারণ মানুষের আস্থা আরও বৃদ্ধি করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *