মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
লামায় ৫ ইটভাটা মালিককে আসামী করে থানায় মামলা সেনাবাহিনীর উদ্যোগে ছানি অপারেশনের জন্য চট্টগ্রামে গেলেন ৮৪ রোগী মাদকদ্রব্য সেবন ও এলাকার শৃঙ্খলা নষ্টের দায়ে নারীসহ দুজনকে জেল জরিমানা কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত বাঘাইছড়িতে জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যকে বিএনপির বর্ণাঢ্য সংবর্ধনা লামায় দোকানে গাঁজা বিক্রির দায়ে ৬ মাসের কারাদণ্ড মাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন পার্বত্য অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা পার্বত্য মন্ত্রীর বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক বিভিন্ন কমিটি গঠন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন লক্ষীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে প্রসবকালীন মায়েদের প্রাথমিক চিকিৎসাসেবা প্রদানে প্রশিক্ষণ শুরু মহালছড়ি থানা পুলিশের অভিযানে গাঁজা সহ আটক ১ পাহাড়ি-বাঙ্গালি তরুণদের দক্ষতা উন্নয়নে নানিয়ারচর জোনের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ মহালছড়ি জোনের উদ্যোগে ১৫ দিনব্যাপী মোবাইল রিপেয়ারিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত শ্রেষ্ঠ সাজা ওয়ারেন্ট তামিলকারী অফিসার কাপ্তাই থানার এএসআই নাসিরউদ্দীন লক্ষ্মীছড়িতে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যবিধি ও নিরাপদ প্রসববিষয়ক প্রশিক্ষণ

ত্রিপুরা দীঘিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল

Reporter Name

মোঃ ইউসুফ, রাঙ্গুনিয়া প্রতিনিধি।।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের ত্রিপুরা দীঘি এলাকায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) রাতে ত্রিপুরা দীঘির হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী (রহ.) জামে মসজিদ মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

ত্রিপুরা দীঘি ফারুকে আজম (রা.) কাফেলা ও স্থানীয় এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত মাহফিলে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী (রহ.) জামে মসজিদের খতিব মাওলানা আবু সৈয়দ।

মাহফিলে প্রধান ওয়ায়েজিন হিসেবে বয়ান করেন বাহির সিগন্যাল চান্দগাঁও দরবারে বারীয়া শরীফের নায়েবে সাজ্জাদানশীন মাওলানা সৈয়দ মোকাররম বারী। বিশেষ ওয়ায়েজিন হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী তাহেরিয়া রশিদা সুন্নিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা তৌহিদুল ইসলাম আল-কাদেরী এবং বেতছড়ি গাউছিয়া কলন্দরীয়া নঈমীয়া দাখিল মাদ্রাসার সভাপতি মাওলানা মোজাম্মেল হোসাইন নঈমী কলন্দরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সংশ্লিষ্ট মসজিদের ভূমিদাতা কাজী এম. এন. আলম। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের অর্থ সম্পাদক ইউসুফ কামাল তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠান্ডাছড়ি চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক কাজী ইশতিয়াক আহমদ, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান রনি, রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরুল হাসান চৌধুরী এবং যুবদল নেতা নাছের উদ্দিন।

সংশ্লিষ্ট জামে মসজিদের সহ-সভাপতি মোজাম্মেল হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিসহ দূর-দূরান্ত থেকে আগত অসংখ্য আশেকে রাসুল অংশ নেন।

মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ এবং আখিরাতের নাজাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *