বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ ও ত্রাণ বিতরণ সেনাবাহিনী ১৬ বেঙ্গল’র উদ্যোগে দুর্গম এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তা প্রদান খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি ৩৭ লাখ টাকার বাজেট ঘোষণা, নতুন কর নেই খাগড়াছড়িতে ১৭৬ বন্যাকবলিত পরিবার পেল নগদ সহায়তা ও স্বাস্থ্যবিধি সামগ্রী সাজেকে নিহত শিক্ষিকার পরিবারকে পাশে থাকার আশ্বাস বিজিবির বান্দরবানে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু, দেশীয় প্রজাতির গাছ রোপণে গুরুত্বারোপ পানছড়িতে বন্যাদুর্গত ১৫০ পরিবার পেল ত্রাণ সহায়তা খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষা শিক্ষা ক্লাবের উদ্বোধন রাঙ্গুনিয়ায় অসহায় ও অসুস্থ রোগীদের আর্থিক সহায়তা দিল প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ আগাম প্রস্তুতিতে বন্যার ক্ষয়ক্ষতি কমেছে, তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠনের ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রীর ছয় মাসে বদলে গেল মহাপুরম উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের চিত্র বান্দরবানে শতাধিক বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ উখিয়ায় বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি, ৪৭৭ জনের চিকিৎসাসেবা বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত আরও ৬০০ পরিবারকে ত্রাণ দেবে আশিকা পানছড়ি বাজারে নিষিদ্ধ পিরানহা বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা

দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে গৃহকর্তা ও পরিবারকে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১

Reporter Name

মোঃ ইউসুফ, রাঙ্গুনিয়া
চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন পদুয়া ইউনিয়নে গভীর রাতে এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে মোঃ রকিবুল ইসলাম প্রকাশ রকি (২৬) নামে এক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
​থানা পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার (০৬ জুন, ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১:৩৫ টা থেকে ১:৫০ টার মধ্যে পদুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জয়নগর সিকদার চক এলাকার বাসিন্দা মোহাম্মদ আবদুল কুদ্দুস (৫৪)-এর বসতবাড়িতে এই ঘটনা ঘটে।

​ঘটনার বিবরণীতে জানা যায়, রাত গভীর হলে ৯/১০ জনের একটি অজ্ঞাতনামা ডাকাত দল (যার মধ্যে ৫ জন এজাহারনামীয়) আবদুল কুদ্দুস মাস্টারের বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা ঘরে ঢুকেই অস্ত্রের মুখে জিম্মি করে গৃহকর্তা মোহাম্মদ আবদুল কুদ্দুস, তাঁর স্ত্রী ও মেয়েকে এলোপাতাড়ি মারধর করে। পরে তারা ঘরে থাকা ০৯ ভরি স্বর্ণালংকার এবং নগদ টাকা লুট করে দ্রুত পালিয়ে যায়।

​এই ঘটনায় ভুক্তভোগী গৃহকর্তা মোহাম্মদ আবদুল কুদ্দুস বাদী হয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। তাঁর অভিযোগের প্রেক্ষিতে আজ ৭ জুন, ২০২৬ইং তারিখে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে (মামলা নং-০১, তারিখ:০৭/০৬/২০২৬ইং, ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড)।
​মামলা দায়েরের পর পুলিশ তৎপরতা চালিয়ে ঘটনার সাথে জড়িত এজাহারনামীয় আসামি মোঃ রকিবুল ইসলাম প্রকাশ রকিকে গ্রেপ্তার করেছে। তবে লুণ্ঠিত মালামাল এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। বাকি আসামিদের গ্রেপ্তার এবং মালামাল উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

​মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ শাহিন মিয়া জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং ইতিমধ্যেই একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। বাকি জড়িতদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *