সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় তরুণদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন বান্দরবানের রুমায় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা মাটিরাঙ্গা জোনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন ১৬৩ জন রাজস্থলীতে জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে জখম; আহত ৩ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা আলীকদমে শিশুকে ধর্ষণের অভিযোগ, তদন্তে পুলিশ পাহাড়ের দুর্গমে আলোর দিশারী ‘কইংগ্রী পঞ্ঞা আরং’: নানা আয়োজনে ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লক্ষ্মীছড়ির দুর্গম ইন্দ্রসিংপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন থাইল্যান্ডে আন্তর্জাতিক এবাকাস প্রতিযোগিতায় সিলভার মেডেল অর্জন ইউএনও মো. মঈন উদ্দিনের কন্যা মানহা কর্মজীবী নারীদের মানসিক শান্তি ও সন্তানদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করার ওপর জোর দিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাইশারীতে কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার বাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় ৫৭ রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা দীঘিনালায় অতিরিক্ত মজুদের অভিযোগে ২১ টন সার জব্দ বাল্যবিয়ের শিকার থেকে নির্যাতিত নারী-শিশুর পাশে সাজেদা রাজস্থলীতে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত শিক্ষার্থীদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে: পার্বত্য মন্ত্রী

দীঘিনালায় মাদ্রাসায় কোরআনের সবক প্রদান ও দোয়া মাহফিল

Reporter Name

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি।।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের ছোট মেরুং বাজার দারুল সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানায় নতুন শিক্ষার্থীদের পবিত্র কোরআন মাজিদের সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নতুন শিক্ষার্থীদের কোরআন মাজিদের সবক প্রদান করেন খাগড়াছড়ি পৌর ওলামা দলের সভাপতি শায়খ হাফিজ তাবারক হুসাইন।

অনুষ্ঠানে তিনি কোরআন শিক্ষার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের ইসলামী আদর্শ, নৈতিক মূল্যবোধ ও সৎ চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কোরআন শুধু তিলাওয়াতের জন্য নয়; এর শিক্ষা ও আদর্শ জীবনে ধারণ ও বাস্তবায়নের মাধ্যমে নৈতিক ও সুন্দর জীবন গড়ে তোলা সম্ভব।

এদিন মো. তাসকিন, মো. আবদুর রহমান, মো. রায়হান, মো. শরিফ, মো. নাহিদ, মো. আবদুল, মো. মাহিন, মো. জুবায়ের, মো. রিফাত-১ ও মো. রিফাত-২ কোরআনের সবক গ্রহণ করেন।

বক্তারা বলেন, পবিত্র কোরআন মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত জীবনবিধান। কোরআন শিক্ষা শিশুদের নৈতিক ও চারিত্রিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই তিলাওয়াত শেখার পাশাপাশি কোরআনের অর্থ ও শিক্ষাও অনুধাবন করে তা ব্যক্তিজীবনে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন তারা।

মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মুফতি ইদ্রিস আল-আজিজী বলেন, “কোরআন শিক্ষা শুধু তিলাওয়াত শেখার মধ্যে সীমাবদ্ধ নয়; কোরআনের শিক্ষা ও আদর্শ জীবনে ধারণ করাই এর মূল উদ্দেশ্য। আমরা চাই, এখান থেকে শিক্ষার্থীরা কোরআনের জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে গড়ে উঠুক। শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সহযোগিতায় এ কার্যক্রম আরও এগিয়ে নেওয়া হবে।”

পরে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন খাগড়াছড়ি ইত্তেহাদুল ওলামার উপদেষ্টা এবং সবুজবাগ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা ইউসুফ।

অনুষ্ঠানে ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদের সভাপতি মাওলানা জামালুল হাসান জামিল, সাংগঠনিক সম্পাদক ক্বারী মাওলানা মাহবুবুর রহমান, জামতলী কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা ফয়েজ আহমেদ, বেতছড়ি কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা শাহ জামাল, দীঘিনালা ওলামা দলের সভাপতি হাফেজ শরিফ, মেরুং ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান নসু এবং ছোট মেরুং বাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সভাপতি মালেক কাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ছোট মেরুং বাজার দারুল সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার পরিচালক হাফেজ মাওলানা মুফতি ইদ্রিস আল-আজিজী।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, মেরুং, মানিকছড়ি ও আশপাশের বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা অনুষ্ঠানে কোরআনের সবক গ্রহণ করেন। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *