মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোনের উদ্যোগে তৃতীয় ধাপে ২০ রোগীর সফল ছানি অপারেশন, নিরাপদে বাড়ি ফিরলেন সবাই বিলাইছড়িতে বন্যাদুর্গত ১০৪ পরিবারকে বৌদ্ধ ভিক্ষু সংঘের নগদ সহায়তা কক্সবাজারে ‘জুলাই রেভ্যুলুশনারি এ্যালায়েন্স’-এর জেলা কমিটি ঘোষণা মাটিরাঙ্গায় ১০ লাখ টাকার ভারতীয় জুসের চালান জব্দ করল সেনাবাহিনী আলীকদম সদর ইউপির প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা সাঙ্গু নদীতে নৌকাডুবি: নিখোঁজ পর্যটকের মরদেহ দুই দিন পর উদ্ধার গুজব-অপপ্রচার ঠেকাতে সতর্ক থাকার আহ্বান মাটিরাঙ্গা জোন অধিনায়কের রাজস্থলীতে হেডম্যান-কারবারি ও জনপ্রতিনিধিদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় পাহাড়ি ঢলে নিহত দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হলো ৫০ হাজার টাকা সহায়তা লংগদুতে ৯ হাজার গাছের চারা বিতরণ, সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম

দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

Reporter Name

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি।।
পাহাড়ি জনপদের শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং বিদ্যালয়মুখী করতে খাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষা সামগ্রী বিতরণ করেছে দীঘিনালা জোন (৪-ইবি)।

বাংলাদেশ সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগের আওতায় জারুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

মঙ্গলবার (৯ জুন ২০২৬) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জারুলছড়ি আর্মি ক্যাম্প সংলগ্ন জারুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-আমিন, এসইউপি, পিএসসি।

বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল কলম, পেন্সিল, খাতা, পেন্সিল বক্স এবং বিস্কুট। এসব উপহার পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয় এবং বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-আমিন বলেন, “শিক্ষাই একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি। সুশিক্ষিত জাতি গঠনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।”

স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্গম পাহাড়ি অঞ্চলে এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে উৎসাহিত করবে এবং বিদ্যালয়মুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, পার্বত্য অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষা সামগ্রী বিতরণের এ উদ্যোগ তারই ধারাবাহিক অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *