সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
থানচির একাধিক স্থানে ভূমিধস, সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতে কাজ করছে সেনাবাহিনী মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ২৫০ পরিবারের মাঝে সেনা জোনের ত্রাণ বিতরণ বিলাইছড়িতে বন্যা দুর্গত ৫০ পরিবারকে সেনা জোনের ত্রাণ সহায়তা বিলাইছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা কাপ্তাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পানছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, পরিকল্পিত পরিবার গঠনের আহ্বান পানছড়ি-খাগড়াছড়ি সড়কের একাংশ ধসে, পরিদর্শনে ইউএনও ইসলামপুরে বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির ত্রাণ বিতরণ টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক বান্দরবানে বন্যাদুর্গতদের পাশে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা দুর্গম আলীকদমে বন্যাকবলিত মানুষের পাশে সেনাবাহিনী, বিতরণ ত্রাণসামগ্রী লামায় পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি সাচিংপ্রু জেরি বান্দরবানে বন্যা পরিস্থিতির অবনতি, বিচ্ছিন্ন দুই সড়কের যোগাযোগ রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা ডুবে তরুণ নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান নাইক্ষ্যংছড়িতে বর্ষণে ক্ষতিগ্রস্ত স্টিল ব্রিজ, জরুরি মেরামতে ১১ বিজিবি রামগড়ে পাহাড়ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত ১১৫ পরিবারে ত্রাণ বিতরণ

দুর্গম ফারুয়াতে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ফারুয়া হেডম্যান–কার্বারী সমিতির উদ্যোগে রোববার (২৫ জানুয়ারি) দুপুরে ইউনিয়নের শেষ সীমানা ভারতের সীমান্তসংলগ্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় প্রায় ৫০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি তিনবানছড়া পাড়া, কলালাবান পাড়া, ছোট হারছড়া পাড়া এবং একটি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফারুয়া ইউনিয়ন হেডম্যান–কার্বারী সমিতির সভাপতি নির্মল তঞ্চঙ্গ্যা, সিনিয়র সহসভাপতি রিনলম পালম বম (হেডম্যান), সাধারণ সম্পাদক উজ্জ্বল তঞ্চঙ্গ্যা (হেডম্যান), সাংগঠনিক সম্পাদক নিলু তঞ্চঙ্গ্যা (হেডম্যান), জতিন্দ্র তঞ্চঙ্গ্যা (হেডম্যান), অনিল তঞ্চঙ্গ্যা (কার্বারী) ও জমির তঞ্চঙ্গ্যা (কার্বারী)সহ সংশ্লিষ্টরা।

সমিতির পক্ষ থেকে জানানো হয়, দুর্গম ও সীমান্তবর্তী এলাকার শীতার্ত মানুষ ও শিক্ষার্থীদের সহায়তার লক্ষ্যে এ ধরনের সামাজিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *