শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বন্যাদুর্গতদের মাঝে ইউসিবি ব্যাংকের ত্রাণ বিতরণ পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি ঘোষণা: রানা চেয়ারম্যান, সোলায়মান মহাসচিব রাণীরহাট-কাউখালী সড়কে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বন্ধ লংগদুতে সেগুন বাগান কাটার অভিযোগ নিয়ে বিতর্ক, বিএনপি নেতাকে শোকজ পাহাড়ধসে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর পুনর্বাসনে উদ্যোগের দাবি লামায় পাহাড়ি ঢল ও ধসে ক্ষতিগ্রস্ত সড়ক-সেতু, দুর্ভোগে হাজারো মানুষ কাপ্তাই লেকের পানি বাড়ায় স্পিলওয়ের ১৬ জলকপাট খুলে ৯ হাজার কিউসেক পানি ছাড় বিচ্ছিন্নভাবে নয়, সমন্বিত উদ্যোগে বন্যাদুর্গতদের সেবা পৌঁছাতে হবে: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বিলাইছড়িতে বাড়ি বাড়ি গিয়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু দুই বছরেও সংস্কার হয়নি সংযোগ সেতুর, দুর্ভোগে বাঘাইছড়ির হাজারো মানুষ রোয়াংছড়িতে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করলেন পার্বত্য প্রতিমন্ত্রী খাগড়াছড়িতে অবৈধ টিলা কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা চকরিয়ায় ১,৫০০ বন্যাদুর্গত পরিবারকে বিজিবির ত্রাণ, ৭০০ জনের চিকিৎসাসেবা আলীকদমে বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা দিল খুইল্লা মিয়া চেয়ারম্যান ফাউন্ডেশন মহালছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী, নগদ অর্থ, ত্রাণ ও তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদান বান্দরবানে বন্যার্ত ২৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ, মেডিকেল ক্যাম্প চালু

নাইক্ষ্যংছড়িতে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ইউএনও’র

Reporter Name

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি।।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় মাদক ও চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মাসিক আইন-শৃঙ্খলা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
ইউএনও বলেন, উপজেলায় মাদক ও অবৈধ চোরাচালান কোনোভাবেই সহ্য করা হবে না। এসব অপরাধ দমনে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে। সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হয়ে কাজ করার নির্দেশনাও দেন তিনি।
তিনি আরও বলেন, সমাজকে মাদকমুক্ত রাখতে সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। জনপ্রতিনিধি, স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে অপরাধ দমন সম্ভব।
সভায় উপস্থিত ছিলেন থেকে বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক, বান্দরবান জেলা বিএনপির সদস্য নুরুল আলম কোম্পানি, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কামাল উদ্দিন, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল আলিম বাহাদুর, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল, সিনিয়র সহ-সভাপতি আবদুর রশিদ, জামায়াতে ইসলামী নাইক্ষ্যংছড়ি উপজেলা সাবেক আমির মো. রফিক, এনসিপি উপজেলা সভাপতি রাশেদুল হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *