বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ- পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আশিকা ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েটস এর উদ্যোগে প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত মহালছড়ি উপজেলায় জাবারং কল্যান সমিতির আয়োজনে প্রকল্প অবহিতকরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালী ১১টি মাদক মামলার এজাহারনামীয় আসামি নয়ন চৌধুরী ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান বিলাইছড়িতে বিনামূল্যে ৮ হাজার ৪০০ চারা বিতরণ কাপ্তাইয়ে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ ঘর নেই, স্বজন নেই—জরাজীর্ণ যাত্রী ছাউনিতে ৭৫ বছরের অসুস্থ জহুরা পেরাছড়ায় কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের ত্রৈমাসিক সভা পর্যটন সম্ভাবনার নতুন দুয়ার খুলছে রাজস্থলীর ‘বড় ঝর্ণা’ খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে বেকারদের জন্য বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ নতুন দায়িত্ব পেয়েই দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দরা ঈদগাঁওতে মাদকের সরঞ্জামসহ ১২ মাদকসেবী আটক

পানছড়িতে বিজিবির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি সেক্টর সদর দপ্তরের উদ্যোগে পানছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) পার্বত্য খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বাবুরাপাড়া অনুপম হিমাংশু ক্রীড়াঙ্গন মাঠে দুই শতাধিক দরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে পাঁচ শতাধিক কম্বল বিতরণ করেন খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ আব্দুল মোত্তাকিম, এসপিপি, পিবিজিএম, পিএসসি, জি।

শীতবস্ত্র বিতরণকালে সেক্টর কমান্ডার বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে ৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা), উপ-অধিনায়ক মেজর এস এম নুরুল কায়েশ, লোগাং বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার মোখলেছুর রহমানসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত সকলে এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *