বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোনের উদ্যোগে তৃতীয় ধাপে ২০ রোগীর সফল ছানি অপারেশন, নিরাপদে বাড়ি ফিরলেন সবাই বিলাইছড়িতে বন্যাদুর্গত ১০৪ পরিবারকে বৌদ্ধ ভিক্ষু সংঘের নগদ সহায়তা কক্সবাজারে ‘জুলাই রেভ্যুলুশনারি এ্যালায়েন্স’-এর জেলা কমিটি ঘোষণা মাটিরাঙ্গায় ১০ লাখ টাকার ভারতীয় জুসের চালান জব্দ করল সেনাবাহিনী আলীকদম সদর ইউপির প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা সাঙ্গু নদীতে নৌকাডুবি: নিখোঁজ পর্যটকের মরদেহ দুই দিন পর উদ্ধার গুজব-অপপ্রচার ঠেকাতে সতর্ক থাকার আহ্বান মাটিরাঙ্গা জোন অধিনায়কের রাজস্থলীতে হেডম্যান-কারবারি ও জনপ্রতিনিধিদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় পাহাড়ি ঢলে নিহত দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হলো ৫০ হাজার টাকা সহায়তা লংগদুতে ৯ হাজার গাছের চারা বিতরণ, সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম

পানছড়িতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সৈয়দ এম এ বাসার, প্রতিনিধি পানছড়ি।

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় ২১ ফেব্রুয়ারী মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন রাত ১২.০১ মিনিটে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। প্রশাসনের আয়োজনে সকাল ১১টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

পানছড়ি উপজেলা বিএনপিসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো দলীয় কার্যালয় থেকে প্রভাতফেরী বের করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, যুগ্ন-সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম, যুব দলের আহ্বায়ক আফসার, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইদ্রিস আলী, ছাত্রদলের আহ্বায়ক দিদারুল আলমসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী পানছড়ি উপজেলা কমিটি শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে। কমিটির সভাপতি মোঃ জাকির হোসাইন ও সেক্রেটারি হাফেজ মোঃ নুরুজ্জামানসহ সকল ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *