বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নানিয়ারচরে রেকর্ড ৭৭টি দলের অংশগ্রহণে শুরু হলো রাধামোহন চাকমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ঈদগাঁওতে অভিবাসন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা সংবর্ধিত খাগড়াছড়িতে ৫০ ইয়াবাসহ গ্রেপ্তার দুইজন কারাগারে প্রকৃতি রক্ষায় সচেতনতার আহ্বান, খাগড়াছড়িতে ‘প্রকৃতি’র মোড়ক উন্মোচন বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত আলীকদমে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আবেদন লামায় ১১ মাস পর শিশু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সাংবাদিক-প্রশাসনের সমন্বয়ে জনসেবা আরও কার্যকর হবে: ইউএনও মিশকাতুল তামান্না মহালছড়িতে একমাত্র A+ পাওয়া টুম্পা চাকমাকে উপজেলা প্রশাসনের ফুলেল সংবর্ধনা ও সহায়তা প্রদান কাপ্তাইয়ে বিশ্ব হাতি দিবসে র‍্যালি ও আলোচনা সভা কাপ্তাই জেটিঘাটে কচুরিপানার স্তূপ, ব্যাহত নৌযান চলাচল মহালছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও করণীয় নিয়ে অংশীজন সভা শান্তি-সম্প্রীতি ও নিরাপত্তার প্রত্যয়ে লক্ষীছড়ি জোনের ১০ বছর সিন্দুকছড়ি জোনের আয়োজনে মানিকছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাঙ্গামাটিতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু

পানছড়ির লোগাংয়ে অসহায়দের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি।।

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি।।
পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে ৩ বিজিবি লোগাং জোন।

রবিবার (২১ ডিসেম্বর ২০২৫) বিকেলে লোগাং জোনের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা) এর উপস্থিতিতে খাগড়াছড়ির লোগাং এলাকার পুজগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতার্ত গরিব ও দুস্থ মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

এসময় জোন অধিনায়ক বলেন, সীমান্ত নিরাপত্তা ও পাহাড়ে শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রমেও ৩ বিজিবি লোগাং জোন সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয়রা বিজিবির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, শীতের এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সত্যিই প্রশংসনীয় ও মানবিক উদ্যোগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *