মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবেশবান্ধব পর্যটন গড়ার আহ্বান; পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রীর গুইমারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও তরুণদের পাশে সেনাবাহিনী, গৃহ নির্মাণে ঢেউটিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয় উদ্বোধন বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা লংগদুতে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ, শাহ আলমের প্রতিবাদ দুই দিন ধরে অচল সেতু, ঝুঁকি নিয়ে চলছে মোটরসাইকেল-মাহিন্দ্রা দীঘিনালায় ৪০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার বান্দরবানের থানচি দুর্গম এলাকায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি যামিনী পাড়ায় দারুল হেদায়াহ মাদ্রাসার যাত্রা শুরু লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ শুরু বান্দরবানে জনস্বাস্থ্য প্রকল্পের কাজ পরিদর্শন, সন্তোষ প্রকাশ দুদকের রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে বিলাইছড়ি জাসাস নেতাদের সাক্ষাৎ অনিয়মের অভিযোগে বান্দরবানে দুদকের অভিযান খাগড়াছড়িতে জিপিএ-৫ পাওয়া ১০৭ শিক্ষার্থীকে সংবর্ধনা মাটিরাঙ্গায় তরুণদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন

পার্বত্য মন্ত্রী রাজপুত্র জেরীকে বান্দরবানে রাজকীয় সংবর্ধনায়

Reporter Name

বশির আহাম্মদ, বান্দরবান জেলা প্রতিনিধি 

মন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণের পর আজ মঙ্গলবার দুপুরে সড়কপথে চট্টগ্রাম থেকে নির্বাচনী এলাকা বান্দরবান পৌছানোর পর মোটরসাইকেল, গাড়ীর বহরে বর্ণাঢ্য শোভাযাত্রায় জেলার প্রবেশমুখ হলুদিয়া থেকে বরণ করে নিয়ে আসে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এসময় সড়কের দুপাশে দাড়িয়ে নেতাকর্মীরা মন্ত্রীকে ফুল ছিটিয়ে এবং ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান সর্বস্তরের মানুষ। এদিকে মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন সংগঠনের ব্যানারে নির্মাণ করা হয় শতাধিক তৌরন গেইট

পরে শহরের প্রেসক্লাবের সামনে গণসংবর্ধনা সভা ও বিএনপির প্রতিষ্ঠান বার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী বলেন, সম্প্রীতির জেলা বান্দরবান, এটি বলাটা সহজ, শান্তি সম্প্রীতি রক্ষায় আমাদের সবার ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পার্বত্য শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সবক্ষেত্রেই পিছিয়ে রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় রাষ্ট্রীয় পলিসি ও দিকনির্দেশনা অনুসরণ করেই এগিয়ে যেতে হবে। এই অঞ্চলের আত্মসামাজিক উন্নয়নে শান্তি সম্প্রীতি খুবই গুরুত্বপূর্ণ। বিষয়গুলোর গুরুত্ব অনুধাবন করে সরকারের সাথে একাত্মতা প্রকাশ করেই পার্বত্যবাসীর কল্যানে আমাদের কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর পরিকল্পনায় এগিয়ে যাবে পার্বত্য জেলাগুলোও। সভায় অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির যুগ্ন আহবায়ক অধ্যাপক মো: ওসমান গনি, আব্দুল মাবুদ, মুজিবুর রশীদ, মশিউর রহমান মিঠুন, জাহাঙ্গীর আলম, জেলা রেডক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক দৌলতুল কবীর খান,

এদিকে গণসংবর্ধনা ও প্রতিষ্ঠা বার্ষিকীর সভায় জেলার সাতটি উপজেলা, দুটি পৌরসভা এবং চৌত্রিশ ইউনিয়ন থেকে পাহাড়ি বাঙালি বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খন্ডখন্ড মিছিল নিয়ে জড়ো হয় সভাস্থলে। সংবর্ধনা অনুষ্ঠান পরিনত হয় পাহাড়ি বাঙালির মিলনমেলায়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *