বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোনের উদ্যোগে তৃতীয় ধাপে ২০ রোগীর সফল ছানি অপারেশন, নিরাপদে বাড়ি ফিরলেন সবাই বিলাইছড়িতে বন্যাদুর্গত ১০৪ পরিবারকে বৌদ্ধ ভিক্ষু সংঘের নগদ সহায়তা কক্সবাজারে ‘জুলাই রেভ্যুলুশনারি এ্যালায়েন্স’-এর জেলা কমিটি ঘোষণা মাটিরাঙ্গায় ১০ লাখ টাকার ভারতীয় জুসের চালান জব্দ করল সেনাবাহিনী আলীকদম সদর ইউপির প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা সাঙ্গু নদীতে নৌকাডুবি: নিখোঁজ পর্যটকের মরদেহ দুই দিন পর উদ্ধার গুজব-অপপ্রচার ঠেকাতে সতর্ক থাকার আহ্বান মাটিরাঙ্গা জোন অধিনায়কের রাজস্থলীতে হেডম্যান-কারবারি ও জনপ্রতিনিধিদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় পাহাড়ি ঢলে নিহত দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হলো ৫০ হাজার টাকা সহায়তা লংগদুতে ৯ হাজার গাছের চারা বিতরণ, সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম

পোকখালী ও চৌফলদণ্ডীতে অবস্থিত ৬০ মেগাওয়াট বায়ুবিদ্যুৎ প্রকল্পে নাশকতা

Reporter Name

ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার।
কক্সবাজারের পোকখালী ইউনিয়নে অবস্থিত ৬০ মেগাওয়াট বায়ুবিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের একাধিক টাওয়ারে সম্পদ চুরি, অবকাঠামো ধ্বংস ও নাশকতার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইতোমধ্যে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে প্রকল্প কর্তৃপক্ষ।
প্রকল্প সূত্রে জানা গেছে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ও ইউ-এস ডিকে গ্রীন এনার্জি (বিডি) লিমিটেডের যৌথ উদ্যোগে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল, পিএমখালী, চৌফলদণ্ডী ও পোকখালী এলাকায় ২২টি উইন্ড টাওয়ারের মাধ্যমে ৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বায়ুবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই কেন্দ্রটি কক্সবাজার ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের সঙ্গে সংযুক্ত হয়ে গত তিন বছর ধরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে আসছে।
অভিযোগে বলা হয়, সম্প্রতি রাতের আঁধারে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পোকখালী ইউনিয়নে অবস্থিত বায়ু বিদ্যুৎ টাওয়ার নং-১, ২, ৩, ৪ ও ৫ এলাকায় অবৈধভাবে প্রবেশ করে প্রকল্পের অভ্যন্তরীণ রাস্তার মাটি কেটে নিয়ে যাচ্ছে। একই সঙ্গে টারবাইন প্ল্যাটফর্মের মাটি চুরি এবং বিদ্যুৎ উৎপাদন যন্ত্রাংশ ও সাপ্লাই লাইনের বিভিন্ন স্থানে ক্ষতি সাধন করছে।
এর ফলে প্রকল্পটির বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম প্রতিনিয়ত ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রোডাকশন ম্যানেজার ইঞ্জিনিয়ার মি. ইসন স্বাক্ষরিত অভিযোগপত্রে উল্লেখ করা হয়, দেশে বিদ্যুতের চাহিদা ক্রমাগত বাড়ছে। এ অবস্থায় জাতীয় গ্রিডে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কিন্তু কিছু অসাধু ব্যক্তির নাশকতায় বিদ্যুৎ উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
প্রোডাকশন ম্যানেজার ইঞ্জিনিয়ার মি. ইসন স্বাক্ষরিত অভিযোগপত্রে উল্লেখ করা হয়, দেশে বিদ্যুতের চাহিদা ক্রমাগত বাড়ছে। এ অবস্থায় জাতীয় গ্রিডে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কিন্তু কিছু অসাধু ব্যক্তির নাশকতায় বিদ্যুৎ উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
অভিযোগপত্রে আরও বলা হয়, এ পর্যন্ত প্রায় ৫০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে, যা প্রতিনিয়ত বাড়ছে। এতে শুধু কোম্পানির ক্ষতিই নয়, জাতীয় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে।
এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে প্রকল্প কর্তৃপক্ষ। অভিযোগের সঙ্গে ক্ষতিগ্রস্ত ইলেক্ট্রিক্যাল ক্যাবল, রাস্তা, প্ল্যাটফর্ম ও একটি এস্কেভেটরের ছবি ও সংযুক্ত করা হয়েছে।
উল্লেখ্য যে , এ প্রকল্পটি একটি ইউনিক বাংলাদেশের প্রথম নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ হিসেবে সকলের কাছে এই সুচারু ও নির্বিঘ্ন উৎপাদন বৃদ্ধিতে কক্সবাজার বাসীর প্রতি যত্নশীল হওয়ার প্রতি গুরত্বআরোপ করেন করেন বিদ্যুৎ কেন্দ্র পরিচালনাকারী দায়িত্বশীল সূত্র এবং দ্রুত এ ধরনের কর্মকান্ডে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনতে জোর তাগিদ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *