মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোনের উদ্যোগে তৃতীয় ধাপে ২০ রোগীর সফল ছানি অপারেশন, নিরাপদে বাড়ি ফিরলেন সবাই বিলাইছড়িতে বন্যাদুর্গত ১০৪ পরিবারকে বৌদ্ধ ভিক্ষু সংঘের নগদ সহায়তা কক্সবাজারে ‘জুলাই রেভ্যুলুশনারি এ্যালায়েন্স’-এর জেলা কমিটি ঘোষণা মাটিরাঙ্গায় ১০ লাখ টাকার ভারতীয় জুসের চালান জব্দ করল সেনাবাহিনী আলীকদম সদর ইউপির প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা সাঙ্গু নদীতে নৌকাডুবি: নিখোঁজ পর্যটকের মরদেহ দুই দিন পর উদ্ধার গুজব-অপপ্রচার ঠেকাতে সতর্ক থাকার আহ্বান মাটিরাঙ্গা জোন অধিনায়কের রাজস্থলীতে হেডম্যান-কারবারি ও জনপ্রতিনিধিদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় পাহাড়ি ঢলে নিহত দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হলো ৫০ হাজার টাকা সহায়তা লংগদুতে ৯ হাজার গাছের চারা বিতরণ, সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম

ফেসবুকে আইনজীবীর মানহানির অভিযোগে যুবক কারাগারে

Reporter Name

 

বান্দরবানের লামা উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আইনজীবীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য প্রচারের অভিযোগে আবু কাউছার (৩০) নামে এক যুবককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১২ মে) সকালে লামা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বান্দরবান জেলা আইনজীবী সমিতি সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি-এর আইনজীবী মো. শওকত ওসমান একটি জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে সার্ভেয়ারের মাধ্যমে প্রতিবেদন দাখিল করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে গত ২ মে আবু কাউছার তার ব্যক্তিগত ফেসবুক আইডি “অনঁ কধঁপযবৎ” থেকে আইনজীবী শওকত ওসমানের ছবি ব্যবহার করে আপত্তিকর মন্তব্যসহ একটি স্ট্যাটাস দেন বলে অভিযোগ করা হয়।

মামলার আরজিতে বলা হয়, ওই পোস্টে আইনজীবীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগসহ বিভিন্ন মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করা হয়। পরে ৪ মে বিকেলে লামা উপজেলা পরিষদের সামনে এ বিষয়ে জিজ্ঞাসা করলে আবু কাউছার পুনরায় আইনজীবীকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় আইনজীবী শওকত ওসমান দণ্ডবিধির ৫০০ ও ৫০৬(২) ধারায় মানহানি ও হুমকির অভিযোগ এনে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, লামায় একটি সিআর মামলা দায়ের করেন। মামলাটির নম্বর সিআর-৯৮/২৬।

ভুক্তভোগী আইনজীবী শওকত ওসমান বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে তাকে ও তার পরিবারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন।

স্থানীয় আইনজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে কারও মানহানি করা আইনত দণ্ডনীয় অপরাধ। তারা এ ধরনের অপপ্রচার বন্ধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *