মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোনের উদ্যোগে তৃতীয় ধাপে ২০ রোগীর সফল ছানি অপারেশন, নিরাপদে বাড়ি ফিরলেন সবাই মাটিরাঙ্গায় ১০ লাখ টাকার ভারতীয় জুসের চালান জব্দ করল সেনাবাহিনী আলীকদম সদর ইউপির প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা সাঙ্গু নদীতে নৌকাডুবি: নিখোঁজ পর্যটকের মরদেহ দুই দিন পর উদ্ধার গুজব-অপপ্রচার ঠেকাতে সতর্ক থাকার আহ্বান মাটিরাঙ্গা জোন অধিনায়কের রাজস্থলীতে হেডম্যান-কারবারি ও জনপ্রতিনিধিদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় পাহাড়ি ঢলে নিহত দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হলো ৫০ হাজার টাকা সহায়তা লংগদুতে ৯ হাজার গাছের চারা বিতরণ, সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নৌ পথে আগামী ৩০শে জুলাই পর্যন্ত চলাচল বন্ধ অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবা, বান্দরবানে রেড ক্রিসেন্টের মোবাইল মেডিকেল টিম

ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন ও ওষুধ বিতরণ করেছে বিজিবি

মো. গোলামুর রহমান, লংগদু

মো. গোলামুর রহমান, লংগদু

পার্বত্য এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর ব্যবস্থাপনায়,বৃহস্পতিবার ( ১৮ ডিসেম্বর)  রাজনগর এলাকায় একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

 

এ ক্যাম্পেইনে এলাকার অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। ক্যাম্পেইনে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর মেডিক্যাল অফিসার ও মেডিক্যাল টিম বিভিন্ন রোগের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করেন।

 

উক্ত মেডিক্যাল ক্যাম্পেইনে ৪০ জন পাহাড়ী ও বাঙ্গালী পরুষ, মহিলা ও শিশু চিকিৎসা সেবা গ্রহণ করেন। চিকিৎসা সেবার পাশাপাশি জনসচেতনতামূলক পরামর্শ ও স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্ব তুলে ধরা হয়।

 

এ ধরনের মানবিক কার্যক্রম পার্বত্য এলাকার জনগণের মধ্যে বিজিবির প্রতি আস্থা ও ভালোবাসা বৃদ্ধি করেছে এবং ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *