সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
থানচির একাধিক স্থানে ভূমিধস, সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতে কাজ করছে সেনাবাহিনী মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ২৫০ পরিবারের মাঝে সেনা জোনের ত্রাণ বিতরণ বিলাইছড়িতে বন্যা দুর্গত ৫০ পরিবারকে সেনা জোনের ত্রাণ সহায়তা বিলাইছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা কাপ্তাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পানছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, পরিকল্পিত পরিবার গঠনের আহ্বান পানছড়ি-খাগড়াছড়ি সড়কের একাংশ ধসে, পরিদর্শনে ইউএনও ইসলামপুরে বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির ত্রাণ বিতরণ টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক বান্দরবানে বন্যাদুর্গতদের পাশে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা দুর্গম আলীকদমে বন্যাকবলিত মানুষের পাশে সেনাবাহিনী, বিতরণ ত্রাণসামগ্রী লামায় পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি সাচিংপ্রু জেরি বান্দরবানে বন্যা পরিস্থিতির অবনতি, বিচ্ছিন্ন দুই সড়কের যোগাযোগ রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা ডুবে তরুণ নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান নাইক্ষ্যংছড়িতে বর্ষণে ক্ষতিগ্রস্ত স্টিল ব্রিজ, জরুরি মেরামতে ১১ বিজিবি রামগড়ে পাহাড়ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত ১১৫ পরিবারে ত্রাণ বিতরণ

বরকলে ত্রয়োদশ সংসদ  নির্বাচন ও গণভোট বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তাসলিম উদ্দিন, বরকল প্রতিনিধি।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রভাব ও প্রচার এবং ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ে বরকল উপজেলায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।‎

‎শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) বরকল উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৌফিক ইমাম, যুগ্ম সচিব (প্রশাসন অধিশাখা), জনপ্রশাসন মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোসাদ্দেক মেহদি ইমাম, উপসচিব (প্রশাসন-২ শাখা), জনপ্রশাসন মন্ত্রণালয়।‎

‎মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত ছিলেন জনাব সৈকত বিশ্বাস, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয় রাঙ্গামাটি, শান্তনু বড়ুয়া, থানা স্বাস্থ্য কর্মকর্তা‎, রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা, রেজাউল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা,মোঃএহসান, আনসার ভিডিপি কর্মকর্তা বরকল উপজেলা।

‎‎এছাড়াও উপস্থিত ছিলেন সুভোলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  তরুণ জ্যোতি চাকমা,বরকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান , প্রভাত চাকমা,  আইমাছড়া ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান ,সুবিমল চাকমা ,বড়হরিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  নিলাময় চাকমাসহ  বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সদস্য, হেডম্যান, কারবারি এবং বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।

‎‎সভায় জানানো হয়, বরকল উপজেলার বিভিন্ন বাজার ও গণসমাবেশস্থলে ইতোমধ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। সাধারণ জনগণকে গণভোটে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে “হ্যাঁ”না” ভোট প্রদানে উৎসাহিত করা হচ্ছে। বক্তারা অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন এবং ভোটারদের সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *