শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী, নগদ অর্থ, ত্রাণ ও তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদান বান্দরবানে বন্যার্ত ২৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ, মেডিকেল ক্যাম্প চালু বিলাইছড়িতে ডাউনপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক-নিবন্ধন সভা অনুষ্ঠিত বান্দরবানে বন্যার্তদের পাশে সরকার, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঋণ স্থগিতের উদ্যোগ জুরাছড়িতে বন্যাকবলিত এলাকা ও আশ্রয়কেন্দ্র পরিদর্শনে এমপি দীপেন দেওয়ান মাটিরাঙ্গায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা রাজস্থলীতে ৩০ ক্ষতিগ্রস্ত পরিবার পেল প্রশাসনের জরুরি ত্রাণ সহায়তা জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’: পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মেয়াদোত্তীর্ণ ও সাংগঠনিক নিষ্ক্রিয়তায় রাউজান-রাঙ্গুনিয়া প্রজন্ম দলের কমিটি বিলুপ্ত মাটিরাঙ্গার টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ দীঘিনালায় বন্যা-পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ১,২০০ পরিবারে ত্রাণ বিতরণ রাবিপ্রবি’তে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালন হুম্মাম কাদের চৌধুরীর নির্দেশনায় রাঙ্গুনিয়ায় বন্যাদুর্গতদের পাশে বিএনপি ও ছাত্রদল নেতা সাবের; দুই দিনব্যাপী ত্রাণ বিতরণ ঈদগাঁওতে বিনম্র শ্রদ্ধায় জুলাই শহীদদের স্মরণ রাঙামাটিতে ৪৫ বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ বরকলে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিল ১২ বিজিবি

বাইশারী স্মার্ট গ্রুপের বার্ষিক পিকনিক বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি।।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী স্মার্ট গ্রুপের উদ্যোগে বার্ষিক পিকনিক ২০২৬ আনন্দঘন ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে ভ্রমণ, খেলাধুলা, সাংস্কৃতিক আড্ডা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৯টায় বাইশারী বাজারে অবস্থিত স্মার্ট গ্রুপের অফিস প্রাঙ্গণ থেকে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পাটোয়ারটাকের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন গ্রুপের সদস্যরা। যাত্রাপথজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও পারস্পরিক সৌহার্দ্য।

পিকনিক উপলক্ষে বিভিন্ন খেলাধুলা ও বিনোদনমূলক আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারীরা দিনটি উপভোগ করেন। দুপুরে মধ্যাহ্নভোজের বিশেষ আয়োজন করা হয়। বিকালে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলম চেয়ারম্যান এবং নাইক্ষ্যংছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাংবাদিক আব্দুল হামিদ। এছাড়াও উপস্থিত ছিলেন ৭১ টিভি ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি আব্দুর রশিদ, সংবাদকর্মী হাবিবুর রহমান রনি, স্মার্ট গ্রুপের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকরা।

অনুষ্ঠানে বক্তব্যে স্মার্ট গ্রুপের সভাপতি আব্দুল করিম বান্টু বলেন, “এ ধরনের আয়োজন পারস্পরিক ভ্রাতৃত্ব, ঐক্য ও কর্মস্পৃহা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্মার্ট গ্রুপ কর্মীদের কল্যাণ ও মানসিক বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *