বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
দুদকের মামলায় কারাগারে বান্দরবানের পিআইও, সাময়িক বরখাস্ত খাগড়াছড়িতে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালী ও আলোচনা বাঘাইছড়িতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাকুয়াখালী গণহত্যা দিবস: ৩০ বছর পরও বিচারের দাবিতে স্বজনদের কর্মসূচি দীঘিনালায় প্রথমবার আখ চাষ, ৩-৪ লাখ টাকা আয়ের আশা বদন কুমার চাকমার রাঙ্গামাটিতে ৪২ মোবাইল ও ৭৭ হাজার টাকা উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর ‘ম্যাডাম’ না বললে মেলে না চিকিৎসাসেবা—গুইমারায় ইসলামিক মিশন প্রধানের বিরুদ্ধে নানা অভিযোগ যুবসমাজকে ক্রীড়ামুখী করতে রাজস্থলীতে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী বিতরণ কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বাঘাইছড়িতে সাড়ে ৪ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ করল বিজিবি লামায় পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ, ৩ দিনের মধ্যে ব্যবস্থা দীঘিনালায় সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাতামুহুরি কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ লামায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা কাপ্তাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  রাজস্থলীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

বাঘাইছড়িতে ২১ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ

Reporter Name

বাঘাইছিড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বাঘাইছড়িতে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ২২ হাজার টাকা মূল্যের অবৈধ কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ কাঠের মধ্যে রয়েছে সেগুন ও গামারী।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে মারিশ্যা ব্যাটালিয়নের (২৭ বিজিবি) একটি টহল দল উপজেলার মডেল টাউন এলাকায় অভিযান চালায়। নায়েব সুবেদার মো. কামাল হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৪৪৯ দশমিক ৮৮ ঘনফুট সেগুন কাঠ ও ২১ দশমিক ৬৫ ঘনফুট গামারী কাঠ জব্দ করা হয়। সব মিলিয়ে জব্দ কাঠের পরিমাণ ৪৭১ দশমিক ৫৩ ঘনফুট। এসব কাঠের সিজার মূল্য ২১ লাখ ২১ হাজার ৮৮৫ টাকা বলে জানিয়েছে বিজিবি।

মারিশ্যা জোনের (২৭ বিজিবি) জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, সীমান্ত ও সীমান্তসংলগ্ন পাহাড়ি এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। সাম্প্রতিক সময়ে চোরাকারবারিরা বিভিন্ন কৌশলে অবৈধ তৎপরতা চালানোর চেষ্টা করছে।

তিনি বলেন, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও অবৈধ কাঠের কারবার ও সীমান্ত অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জব্দ কাঠের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *