বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ ও ত্রাণ বিতরণ সেনাবাহিনী ১৬ বেঙ্গল’র উদ্যোগে দুর্গম এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তা প্রদান খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি ৩৭ লাখ টাকার বাজেট ঘোষণা, নতুন কর নেই খাগড়াছড়িতে ১৭৬ বন্যাকবলিত পরিবার পেল নগদ সহায়তা ও স্বাস্থ্যবিধি সামগ্রী সাজেকে নিহত শিক্ষিকার পরিবারকে পাশে থাকার আশ্বাস বিজিবির বান্দরবানে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু, দেশীয় প্রজাতির গাছ রোপণে গুরুত্বারোপ পানছড়িতে বন্যাদুর্গত ১৫০ পরিবার পেল ত্রাণ সহায়তা খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষা শিক্ষা ক্লাবের উদ্বোধন রাঙ্গুনিয়ায় অসহায় ও অসুস্থ রোগীদের আর্থিক সহায়তা দিল প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ আগাম প্রস্তুতিতে বন্যার ক্ষয়ক্ষতি কমেছে, তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠনের ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রীর ছয় মাসে বদলে গেল মহাপুরম উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের চিত্র বান্দরবানে শতাধিক বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ উখিয়ায় বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি, ৪৭৭ জনের চিকিৎসাসেবা বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত আরও ৬০০ পরিবারকে ত্রাণ দেবে আশিকা পানছড়ি বাজারে নিষিদ্ধ পিরানহা বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা

বান্দরবানে জেলা শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত দ্বিনা তঞ্চঙ্গ্যা

Reporter Name

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবান জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা হিসেবে নির্বাচিত হয়েছেন রোয়াংছড়ি উপজেলার নাছালংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা দ্বিনা তঞ্চঙ্গ্যা। তাঁর এ সাফল্যে শিক্ষা অঙ্গনসহ রোয়াংছড়ি উপজেলার সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। শিক্ষকতা পেশায় নিষ্ঠা, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, সৃজনশীল কর্মকান্ড এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন।
গত বুধবার প্রার্থমিক শিক্ষা পদক ২০২৬ প্রদান উপলক্ষে জেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় । দ্বিনা তঞ্চঙ্গ্যার শিক্ষাজীবনের সূচনা হয়েছিল রোয়াংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। শৈশব থেকেই তিনি মেধাবী ও অধ্যবসায়ী শিক্ষার্থী হিসেবে পরিচিত ছিলেন। প্রাথমিক শিক্ষার সেই ভিত্তিকে পুঁজি করে তিনি উচ্চশিক্ষা অর্জন করেন এবং পরবর্তীতে শিক্ষকতা পেশায় আত্মনিয়োগ করেন। বর্তমানে তিনি রোয়াংছড়ি উপজেলার নাছালংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্ব পালন করছেন। তাঁর আন্তরিক প্রচেষ্টায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নত হয়েছে এবং শিক্ষার্থীদের পাঠদানে নতুন নতুন পদ্ধতি প্রয়োগের মাধ্যমে তিনি অভিভাবক ও সহকর্মীদের প্রশংসা অর্জন করেছেন।
জেলা শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় দ্বিনা তঞ্চঙ্গ্যা বলেন, “এই অর্জন শুধু আমার একার নয়, এটি আমার বিদ্যালয়, সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত সাফল্য। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করে যাব।”
এদিকে তাঁর এ কৃতিত্বে রোয়াংছড়ি উপজেলার শিক্ষা পরিবার, স্থানীয় জনপ্রতিনিধি,সহকর্মী শিক্ষক ও শুভানুধ্যায়ীরা অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, দ্বিনা তঞ্চঙ্গ্যা ভবিষ্যতেও শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে জেলার জন্য আরও সুনাম বয়ে আনবেন। শিক্ষা ক্ষেত্রে তাঁর এই অসাধারণ অর্জন রোয়াংছড়িবাসীর জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে এবং নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে বিবেচিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *