বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোনের উদ্যোগে তৃতীয় ধাপে ২০ রোগীর সফল ছানি অপারেশন, নিরাপদে বাড়ি ফিরলেন সবাই বিলাইছড়িতে বন্যাদুর্গত ১০৪ পরিবারকে বৌদ্ধ ভিক্ষু সংঘের নগদ সহায়তা কক্সবাজারে ‘জুলাই রেভ্যুলুশনারি এ্যালায়েন্স’-এর জেলা কমিটি ঘোষণা মাটিরাঙ্গায় ১০ লাখ টাকার ভারতীয় জুসের চালান জব্দ করল সেনাবাহিনী আলীকদম সদর ইউপির প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা সাঙ্গু নদীতে নৌকাডুবি: নিখোঁজ পর্যটকের মরদেহ দুই দিন পর উদ্ধার গুজব-অপপ্রচার ঠেকাতে সতর্ক থাকার আহ্বান মাটিরাঙ্গা জোন অধিনায়কের রাজস্থলীতে হেডম্যান-কারবারি ও জনপ্রতিনিধিদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় পাহাড়ি ঢলে নিহত দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হলো ৫০ হাজার টাকা সহায়তা লংগদুতে ৯ হাজার গাছের চারা বিতরণ, সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম

বান্দরবানে বন্যা দুর্গতদের পাশে জেলা প্রশাসন, আশ্রয়কেন্দ্রে ত্রাণ ও নগদ সহায়তা

Reporter Name

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি।।
টানা চার দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বান্দরবান জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন এবং অনেকে আশ্রয় নিয়েছেন বিভিন্ন আশ্রয়কেন্দ্রে।

গত দুই দিনের টানা বৃষ্টিতে বান্দরবান শহরের আর্মিপাড়া, হাফেজঘোনা, শেরেবাংলা নগর, কাশেমপাড়া, সাংগু নদীতীরবর্তী উজানীপাড়া ও মধ্যমপাড়া, এবং বালাঘাটা আম্রকানন এলাকার বিস্তীর্ণ অংশ ৫ থেকে ১০ ফুট পানির নিচে তলিয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নিরাপদ আশ্রয়ের জন্য শহরের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।

মঙ্গলবার গভীর রাতে জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌসের নেতৃত্বে জেলা প্রশাসনের একটি ত্রাণদল বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে। এ সময় বন্যাদুর্গত মানুষের মধ্যে শুকনো খাবার, রান্না করা খাবার, সুপেয় পানি এবং নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়।

ত্রাণ কার্যক্রমে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জেলা প্রশাসনের মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *