মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
লামায় ৫ ইটভাটা মালিককে আসামী করে থানায় মামলা সেনাবাহিনীর উদ্যোগে ছানি অপারেশনের জন্য চট্টগ্রামে গেলেন ৮৪ রোগী মাদকদ্রব্য সেবন ও এলাকার শৃঙ্খলা নষ্টের দায়ে নারীসহ দুজনকে জেল জরিমানা কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত বাঘাইছড়িতে জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যকে বিএনপির বর্ণাঢ্য সংবর্ধনা লামায় দোকানে গাঁজা বিক্রির দায়ে ৬ মাসের কারাদণ্ড মাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন পার্বত্য অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা পার্বত্য মন্ত্রীর বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক বিভিন্ন কমিটি গঠন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন লক্ষীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে প্রসবকালীন মায়েদের প্রাথমিক চিকিৎসাসেবা প্রদানে প্রশিক্ষণ শুরু মহালছড়ি থানা পুলিশের অভিযানে গাঁজা সহ আটক ১ পাহাড়ি-বাঙ্গালি তরুণদের দক্ষতা উন্নয়নে নানিয়ারচর জোনের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ মহালছড়ি জোনের উদ্যোগে ১৫ দিনব্যাপী মোবাইল রিপেয়ারিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত শ্রেষ্ঠ সাজা ওয়ারেন্ট তামিলকারী অফিসার কাপ্তাই থানার এএসআই নাসিরউদ্দীন লক্ষ্মীছড়িতে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যবিধি ও নিরাপদ প্রসববিষয়ক প্রশিক্ষণ

বান্দরবানে বন বিভাগের অভিযানে ইটভাটা থেকে ২ হাজার ঘনফুট জ্বালানি কাঠ জব্দ

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি

পার্বত্য জেলা বান্দরবানের আলীকদম উপজেলায় অবৈধভাবে মজুদ করা জ্বালানি কাঠ উদ্ধারে অভিযান চালিয়েছে বন বিভাগ। অভিযানে একটি ইটভাটা থেকে প্রায় ২ হাজার ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) বিকেল ৫টার দিকে লামা বন বিভাগের বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের নির্দেশনায় স্পেশাল টিম এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন লামা বন বিভাগের স্পেশাল টিমের প্রধান রনি পারভেজ। এ সময় আলীকদম তৈন রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা খন্দকার আরিফুল ইসলাম এবং বিট কর্মকর্তা রেজাউল করিম সার্বিক তত্ত্বাবধানে দায়িত্ব পালন করেন।

বন বিভাগের সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম উপজেলার এফবিএম (ঋইগ) ইটভাটায় অভিযান চালানো হয়। অভিযানে ইটভাটাটিতে অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ জ্বালানি কাঠ উদ্ধার করা হয়। পরে জব্দকৃত কাঠ আলীকদম পানবাজার বিট অফিসে নিয়ে যাওয়া হয়।

স্পেশাল টিমের প্রধান রনি পারভেজ বলেন, অবৈধভাবে বনজ সম্পদ ধ্বংস ও জ্বালানি কাঠ মজুদের তথ্য পাওয়ার পর নিয়মিত তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধভাবে বনজ সম্পদ মজুদের দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বন বিভাগ জানিয়েছে, পার্বত্য অঞ্চলে বনজ সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *