মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
লামায় ৫ ইটভাটা মালিককে আসামী করে থানায় মামলা সেনাবাহিনীর উদ্যোগে ছানি অপারেশনের জন্য চট্টগ্রামে গেলেন ৮৪ রোগী মাদকদ্রব্য সেবন ও এলাকার শৃঙ্খলা নষ্টের দায়ে নারীসহ দুজনকে জেল জরিমানা কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত বাঘাইছড়িতে জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যকে বিএনপির বর্ণাঢ্য সংবর্ধনা লামায় দোকানে গাঁজা বিক্রির দায়ে ৬ মাসের কারাদণ্ড মাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন পার্বত্য অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা পার্বত্য মন্ত্রীর বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক বিভিন্ন কমিটি গঠন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন লক্ষীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে প্রসবকালীন মায়েদের প্রাথমিক চিকিৎসাসেবা প্রদানে প্রশিক্ষণ শুরু মহালছড়ি থানা পুলিশের অভিযানে গাঁজা সহ আটক ১ পাহাড়ি-বাঙ্গালি তরুণদের দক্ষতা উন্নয়নে নানিয়ারচর জোনের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ মহালছড়ি জোনের উদ্যোগে ১৫ দিনব্যাপী মোবাইল রিপেয়ারিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত শ্রেষ্ঠ সাজা ওয়ারেন্ট তামিলকারী অফিসার কাপ্তাই থানার এএসআই নাসিরউদ্দীন লক্ষ্মীছড়িতে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যবিধি ও নিরাপদ প্রসববিষয়ক প্রশিক্ষণ

বান্দরবানে বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্যসেবা ক্যাম্পে সেবা পেলেন ২,৭০০ রোগী

Reporter Name

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি।।
বান্দরবান সদর উপজেলায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও সাধারণ স্বাস্থ্যসেবা ক্যাম্পে প্রায় ২ হাজার ৭০০ রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য উঃ কে এস মং-এর উদ্যোগে শনিবার (৪ জুলাই) সদর উপজেলার ৩ নম্বর সদর ইউনিয়নের রেইছা উচ্চবিদ্যালয় মাঠে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

‘সুস্থ চোখ, সুন্দর জীবন’ প্রতিপাদ্যে আয়োজিত এ ক্যাম্পের উদ্দেশ্য ছিল প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে বিশেষায়িত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া।

সকাল ৮টা থেকে শুরু হওয়া ক্যাম্পে চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. মাহফারা লাজিম ইজমাউ ও ডা. আশফিকার নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিকেল টিম চক্ষু চিকিৎসাসেবা প্রদান করেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, চক্ষু চিকিৎসা ক্যাম্পে ১ হাজার ৮৮০ জন রোগী সেবা গ্রহণ করেন। তাঁদের মধ্যে ৪৭০ জনের চোখে ছানি শনাক্ত হয়। রোগীদের বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়। যাঁদের ছানি অস্ত্রোপচারের প্রয়োজন হয়েছে, তাঁদের পরবর্তীতে সম্পূর্ণ বিনামূল্যে চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে বলে আয়োজকরা জানান।

এদিকে ডা. মং উষাথোয়াই ও ডা. পু চ নু-এর নেতৃত্বে পাঁচ সদস্যের আরেকটি মেডিকেল টিম সাধারণ স্বাস্থ্যসেবা প্রদান করে। এ ক্যাম্পে প্রায় ৮২০ জন রোগী চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ গ্রহণ করেন। ফলে দুই ক্যাম্প মিলিয়ে মোট প্রায় ২ হাজার ৭০০ জন রোগী স্বাস্থ্যসেবা লাভ করেন।

ক্যাম্পের উদ্বোধন করেন চিকিৎসক, লেখক ও চলচ্চিত্রকার ডা. উঃ মং উষাথোয়াই। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য উঃ কে এস মং। সভাপতিত্ব করেন সমাজকর্মী উঃ উছোমং মার্মা।

বান্দরবান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংসাহ্লা মার্মার সহযোগিতায় ক্যাম্পটি আয়োজন করা হয়। আয়োজক কমিটির সভাপতি উঃ উছোমং মার্মার নেতৃত্বে সদস্য বাবুল খাঁন, প্রকৃতি বড়ুয়া, মো. সাইফুল ও মো. মান্নান সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন।

এ ছাড়া সদর উপজেলার অন্যান্য ইউনিয়নের জনপ্রতিনিধিরাও ক্যাম্প আয়োজনে সহযোগিতা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *