বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বাঘাইহাট ব্যাটালিয়নের উদ্যোগে চিকিৎসা ও শিক্ষাসামগ্রী ক্রয়ে আর্থিক সহায়তা বাঘাইছড়িতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস লামায় উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জুলুস দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ- পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আশিকা ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েটস এর উদ্যোগে প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত মহালছড়ি উপজেলায় জাবারং কল্যান সমিতির আয়োজনে প্রকল্প অবহিতকরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালী ১১টি মাদক মামলার এজাহারনামীয় আসামি নয়ন চৌধুরী ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব হলেন মোহাম্মদ রাশেদুল হক বিলাইছড়িতে বিনামূল্যে ৮ হাজার ৪০০ চারা বিতরণ কাপ্তাইয়ে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ

বান্দরবানে হাতপাখার প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের মনোনয়নপত্র সংগ্রহ

বশির আহমেদ বান্দরবান জেলা প্রতিনিধি

বশির আহমেদ বান্দরবান জেলা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান ৩০০ নং আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা শাখার সভাপতি ও জননেতা আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।
বুধবার দুপুরে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে অতিরিক্ত জেলা প্রশাসকের নিকট থেকে তিনি এই মনোনয়নপত্র গ্রহণ করেন। এ সময় দলের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও ওলামায়ে কেরামগণ তার সাথে উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে এক প্রতিক্রিয়ায় মাওলানা আবুল কালাম আজাদ বলেন, “আমরা দেশে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছি। বান্দরবানের আপামর জনসাধারণের অধিকার আদায় এবং এই জনপদের মানুষের কল্যাণে আমরা হাতপাখা প্রতীক নিয়ে মাঠে নেমেছি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ইনশাআল্লাহ জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনে আমরা বিজয়ী হব।”

দলীয় নেতাকর্মীরা জানান, মাওলানা আবুল কালাম আজাদ বান্দরবানের একজন পরিচিত মুখ এবং দীর্ঘদিনের রাজপথের পরীক্ষিত নেতা। তার হাত ধরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই আসনে শক্ত অবস্থান তৈরি করেছে। মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে পাহাড়ে হাতপাখা প্রতীকের আনুষ্ঠানিক নির্বাচনী কার্যক্রমের নতুন মাত্রা যুক্ত হলো। সাধারণ ভোটারদের মাঝেও বিষয়টি নিয়ে বেশ কৌতূহল ও উদ্দীপনা দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *