শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বন্যাদুর্গতদের মাঝে ইউসিবি ব্যাংকের ত্রাণ বিতরণ পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি ঘোষণা: রানা চেয়ারম্যান, সোলায়মান মহাসচিব রাণীরহাট-কাউখালী সড়কে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বন্ধ লংগদুতে সেগুন বাগান কাটার অভিযোগ নিয়ে বিতর্ক, বিএনপি নেতাকে শোকজ পাহাড়ধসে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর পুনর্বাসনে উদ্যোগের দাবি লামায় পাহাড়ি ঢল ও ধসে ক্ষতিগ্রস্ত সড়ক-সেতু, দুর্ভোগে হাজারো মানুষ কাপ্তাই লেকের পানি বাড়ায় স্পিলওয়ের ১৬ জলকপাট খুলে ৯ হাজার কিউসেক পানি ছাড় বিচ্ছিন্নভাবে নয়, সমন্বিত উদ্যোগে বন্যাদুর্গতদের সেবা পৌঁছাতে হবে: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বিলাইছড়িতে বাড়ি বাড়ি গিয়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু দুই বছরেও সংস্কার হয়নি সংযোগ সেতুর, দুর্ভোগে বাঘাইছড়ির হাজারো মানুষ রোয়াংছড়িতে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করলেন পার্বত্য প্রতিমন্ত্রী খাগড়াছড়িতে অবৈধ টিলা কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা চকরিয়ায় ১,৫০০ বন্যাদুর্গত পরিবারকে বিজিবির ত্রাণ, ৭০০ জনের চিকিৎসাসেবা আলীকদমে বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা দিল খুইল্লা মিয়া চেয়ারম্যান ফাউন্ডেশন মহালছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী, নগদ অর্থ, ত্রাণ ও তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদান বান্দরবানে বন্যার্ত ২৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ, মেডিকেল ক্যাম্প চালু

বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে ছাতা মার্কার নুরুল ইসলাম বাচ্চু বিজয়ী

Reporter Name

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের বহুল প্রতীক্ষিত নির্বাচনে সভাপতি পদে ছাতা মার্কার প্রার্থী মোঃ নুরুল ইসলাম বাচ্চু বিজয়ী হয়েছেন। নির্বাচনের ফলাফল ঘোষণায় দেখা যায়, ছাতা মার্কার প্রার্থী মোঃ নুরুল ইসলাম বাচ্চু ১৭৫টি ভোট পেয়ে নির্বাচিত হন। অপরদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস মার্কার প্রার্থী মোঃ হারুনুর রশিদ ১৩৫টি ভোট পেয়ে পরাজিত হন। সহ-সভাপতি পদে জনাব এনাম মোরগ মার্কায় ১২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জহিরুল ইসলাম টেলিভিশন মার্কায় ৮৯ ভোট পেয়ে পরাজিত হন।

সাধারণ সম্পাদক পদে জনাব মোঃ আলমগীর গোলাপ ফুল মার্কায় ১৪৫ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জনাব মোঃ মোরশেদ দেয়াল ঘড়ি মার্কায় ১৩০ ভোট পেয়ে পরাজিত হন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে জনাব মোঃ মিজানুর রহমান টেবিল মার্কায় ১৭০ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জনাব মোঃ জালাল আপেল মার্কায় ১৩০ ভোট পেয়ে পরাজিত হন। সাংগঠনিক সম্পাদক পদে জনাব মোঃ সাইফুল ইসলাম প্রজাপতি মার্কায় ১৬৪ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জনাব মোঃ ইমরান হোসেন বাচ্চু ১০৩ ভোট পেয়ে পরাজিত হন।

কোষাধ্যক্ষ পদে অমিত বড়ুয়া মোমবাতি মার্কায় ১৭৮ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাম্বুলেন্স মার্কার জনাব মোঃ জিয়া ১৩০ ভোট পেয়ে পরাজিত হন। নির্বাচন উপলক্ষে ইউনিয়নের সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *