
বৃহত্তর ঈদগাহ জনকল্যাণ পরিষদ ও পাঠাগারের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) বিকেলে ঈদগাহ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা ও সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা ও কক্সবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সলিম উল্লাহ বাহাদুর, সমাজসেবক ও কক্সবাজার সরকারি কলেজের সাবেক ভিপি শহিদুল আলম বাহাদুর এবং সমাজসেবক ও রাজনীতিবিদ মাওলানা ছলিম উল্লাহ জিহাদী।
সংগঠনের নেতা মাস্টার মনির আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ ডা. আলহাজ আমির সোলতান ও শিক্ষাবিদ অধ্যাপক ফারুক আহমদ।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন মাস্টার সৈয়দ নূর হেলালি, মাস্টার নুরুল হক, শাহাব উদ্দিন, মমতাজ উদ্দিন আহমদ মহসিন, মাওলানা এনামুল হক ইসলামাবাদী, সেলিম উল্লাহ ওয়াহেদী, মুফিজুর রহমান মুফিজ, আলহাজ শফিউল আলমসহ অনেকে।
বক্তারা সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য শহীদ জয়নাল আবেদীন চৌধুরীর অবদান স্মরণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন। তারা বলেন, সংগঠনটির প্রতিষ্ঠা ও বিকাশে তার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল।
এ সময় বক্তারা সমাজে জ্ঞানচর্চা বিস্তারে পাঠাগারের গুরুত্ব তুলে ধরে এর কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।