মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোনের উদ্যোগে তৃতীয় ধাপে ২০ রোগীর সফল ছানি অপারেশন, নিরাপদে বাড়ি ফিরলেন সবাই বিলাইছড়িতে বন্যাদুর্গত ১০৪ পরিবারকে বৌদ্ধ ভিক্ষু সংঘের নগদ সহায়তা কক্সবাজারে ‘জুলাই রেভ্যুলুশনারি এ্যালায়েন্স’-এর জেলা কমিটি ঘোষণা মাটিরাঙ্গায় ১০ লাখ টাকার ভারতীয় জুসের চালান জব্দ করল সেনাবাহিনী আলীকদম সদর ইউপির প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা সাঙ্গু নদীতে নৌকাডুবি: নিখোঁজ পর্যটকের মরদেহ দুই দিন পর উদ্ধার গুজব-অপপ্রচার ঠেকাতে সতর্ক থাকার আহ্বান মাটিরাঙ্গা জোন অধিনায়কের রাজস্থলীতে হেডম্যান-কারবারি ও জনপ্রতিনিধিদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় পাহাড়ি ঢলে নিহত দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হলো ৫০ হাজার টাকা সহায়তা লংগদুতে ৯ হাজার গাছের চারা বিতরণ, সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খাগড়াছড়ি জেলা বিএনপির ৭ দিনের শোক কর্মসূচি ঘোষণা

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে খাগড়াছি জেলা বিএনপি ৭ দিনব্যাপী শোক কর্মসূচি ঘোষণা করেছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন. আবছার এই ৭ দিনব্যাপী শোক কর্মসূচির ঘোষণা দেন।
দুপুরে খাগড়াছড়ি জেলা বিএনপির দলীয় কার্যালয়ে শোক বই খোলা হয়। এ সময় জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া শোক বইয়ে শোক প্রস্তাব লিখে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন। পরবর্তীতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শোক বইয়ে শোক প্রস্তাব লিখে স্বাক্ষর করেন।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে-৭ দিনব্যাপী খাগড়াছড়ি জেলা বিএনপির শোক পালন, জেলা ও উপজেলা বিএনপির সকল দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, দলের সকল নেতাকর্মীর কালো ব্যাচ ধারণ, জেলা ও উপজেলা পর্যায়ের দলীয় কার্যালয়ে মরহুমা দেশনেত্রীর আত্মার মাগফিরাত কামনায় ৭ দিনব্যাপী কুরআন খতম ও দোয়া মাহফিল আয়োজন।
এছাড়াও জেলা পর্যায়ের দলীয় কার্যালয়ে শোক বই খোলা থাকবে, যেখানে শহরের গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোক প্রকাশ করে মন্তব্য ও স্বাক্ষর করবেন।
মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা ও দাফন কার্যক্রমের সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *