বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোনের উদ্যোগে তৃতীয় ধাপে ২০ রোগীর সফল ছানি অপারেশন, নিরাপদে বাড়ি ফিরলেন সবাই বিলাইছড়িতে বন্যাদুর্গত ১০৪ পরিবারকে বৌদ্ধ ভিক্ষু সংঘের নগদ সহায়তা কক্সবাজারে ‘জুলাই রেভ্যুলুশনারি এ্যালায়েন্স’-এর জেলা কমিটি ঘোষণা মাটিরাঙ্গায় ১০ লাখ টাকার ভারতীয় জুসের চালান জব্দ করল সেনাবাহিনী আলীকদম সদর ইউপির প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা সাঙ্গু নদীতে নৌকাডুবি: নিখোঁজ পর্যটকের মরদেহ দুই দিন পর উদ্ধার গুজব-অপপ্রচার ঠেকাতে সতর্ক থাকার আহ্বান মাটিরাঙ্গা জোন অধিনায়কের রাজস্থলীতে হেডম্যান-কারবারি ও জনপ্রতিনিধিদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় পাহাড়ি ঢলে নিহত দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হলো ৫০ হাজার টাকা সহায়তা লংগদুতে ৯ হাজার গাছের চারা বিতরণ, সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম

মহান শহিদ দিবসে দীঘিনালা উপজেলা বিএনপির শ্রদ্ধা নিবেদন

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি।

খাগড়াছড়ির দীঘিনালায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে ভাষা আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে দীঘিনালা উপজেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

দিবসের শুরুতে উপজেলা বিএনপির উদ্যোগে দীঘিনালা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম বলেন, ভাষা শহিদদের আত্মত্যাগের মধ্য দিয়েই মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, যা জাতির ইতিহাসে গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রানা, ছাত্র বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওসমান গনি, সদস্য সচিব আরিফুল ইসলাম মঞ্জু, ১ নম্বর মেরুং ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. সেলিম মিয়াসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র, মানবিক মূল্যবোধ ও দেশের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *