মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোনের উদ্যোগে তৃতীয় ধাপে ২০ রোগীর সফল ছানি অপারেশন, নিরাপদে বাড়ি ফিরলেন সবাই বিলাইছড়িতে বন্যাদুর্গত ১০৪ পরিবারকে বৌদ্ধ ভিক্ষু সংঘের নগদ সহায়তা কক্সবাজারে ‘জুলাই রেভ্যুলুশনারি এ্যালায়েন্স’-এর জেলা কমিটি ঘোষণা মাটিরাঙ্গায় ১০ লাখ টাকার ভারতীয় জুসের চালান জব্দ করল সেনাবাহিনী আলীকদম সদর ইউপির প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা সাঙ্গু নদীতে নৌকাডুবি: নিখোঁজ পর্যটকের মরদেহ দুই দিন পর উদ্ধার গুজব-অপপ্রচার ঠেকাতে সতর্ক থাকার আহ্বান মাটিরাঙ্গা জোন অধিনায়কের রাজস্থলীতে হেডম্যান-কারবারি ও জনপ্রতিনিধিদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় পাহাড়ি ঢলে নিহত দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হলো ৫০ হাজার টাকা সহায়তা লংগদুতে ৯ হাজার গাছের চারা বিতরণ, সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম

মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূঁইয়ার সমর্থনে ৩নং ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

​মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে মাটিরাঙ্গা পৌর এলাকার কাজী পাড়া ৩ নং ওয়ার্ড এই উঠান বৈঠক টি অনুষ্ঠিত হয়।

​মাটিরাঙ্গা পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. মোশাররফ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি মো. জহির উদ্দিন।

 

পৌর ছাত্রদলের সদস্য সচিব আব্দুর রহমান রানার সঞ্চালনায় উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক দেবাশীষ দত্ত আশীষ, পৌর ছাত্রদলের আহবায়ক নুর মোহাম্মদ রাব্বি সাবেক পৌর ছাত্রনেতা আলাউদ্দিন প্রমুখ বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. মোশাররফ হোসেন বলেন, “ওয়াদুদ ভূঁইয়া এই জনপদের ব্যাপক উন্নয়ন করেছেন। রাস্তাঘাট থেকে শুরু করে অত্র খাগড়াছড়ির জনসাধারণের ভাগ্যউন্নয়নে তাঁর অবদান ছিল অনস্বীকার্য। আজ একটি দল নিজেদের ‘বেহেশতের টিকিট’ বিক্রেতা হিসেবে জাহির করা শুরু করেছে। ধর্মীয় গোঁড়ামি করা এসব অপশক্তিকে বয়কট করুন।”

​তিনি আরও বলেন, “পাহাড়ের শান্তি চাইলে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিয়ে ওয়াদুদ ভূঁইয়াকে জয়যুক্ত করার আহ্বান জানাচ্ছি। তিনি সংসদে গেলে খাগড়াছড়ির প্রতিটি গ্রাম ও শহরে সুষম উন্নয়ন পৌঁছে দেওয়া হবে।”

​অনুষ্ঠানে পৌর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *