বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ ও ত্রাণ বিতরণ সেনাবাহিনী ১৬ বেঙ্গল’র উদ্যোগে দুর্গম এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তা প্রদান খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি ৩৭ লাখ টাকার বাজেট ঘোষণা, নতুন কর নেই খাগড়াছড়িতে ১৭৬ বন্যাকবলিত পরিবার পেল নগদ সহায়তা ও স্বাস্থ্যবিধি সামগ্রী সাজেকে নিহত শিক্ষিকার পরিবারকে পাশে থাকার আশ্বাস বিজিবির বান্দরবানে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু, দেশীয় প্রজাতির গাছ রোপণে গুরুত্বারোপ পানছড়িতে বন্যাদুর্গত ১৫০ পরিবার পেল ত্রাণ সহায়তা খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষা শিক্ষা ক্লাবের উদ্বোধন রাঙ্গুনিয়ায় অসহায় ও অসুস্থ রোগীদের আর্থিক সহায়তা দিল প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ আগাম প্রস্তুতিতে বন্যার ক্ষয়ক্ষতি কমেছে, তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠনের ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রীর ছয় মাসে বদলে গেল মহাপুরম উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের চিত্র বান্দরবানে শতাধিক বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ উখিয়ায় বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি, ৪৭৭ জনের চিকিৎসাসেবা বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত আরও ৬০০ পরিবারকে ত্রাণ দেবে আশিকা পানছড়ি বাজারে নিষিদ্ধ পিরানহা বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা

মাটিরাঙ্গায় ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খাগড়াছড়ি-২৯৮ আসনের মাটিরাঙ্গা উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই), আগারগাঁও, ঢাকা। মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন অফিসের বাস্তবায়নে মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় ও উপজেলা অডিটোরিয়ামে পৃথকভাবে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদুর রহমানের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার সাদাত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মির্জা সায়েম। স্বাগত বক্তব্য দেন জেলা নির্বাচন অফিসার এসএম শাহাদাত হোসেন।

এ সময় মাটিরাঙ্গা জোনের প্রতিনিধি ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রাফি এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) কাজী ওয়াজেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ভোটগ্রহণ কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তাদের সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং আইন ও বিধি অনুযায়ী দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায় নির্বাচনকালীন দায়িত্ব পালন, ব্যালট পেপার ব্যবস্থাপনা, ভোটগ্রহণ পদ্ধতি, গণভোট, পোস্টাল ভোট, ব্যালট বাক্সসহ নির্বাচন উপকরণ পরিবহণ, ভোটকেন্দ্রের বিন্যাস ও নিরাপত্তা ব্যবস্থা, দুই ধরনের ব্যালট ব্যবহার, ফলাফল প্রস্তুত, ভোটকেন্দ্রে শৃঙ্খলা রক্ষা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলার করণীয় বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণে উপজেলার ৩২টি ভোটকেন্দ্রের জন্য ৪০ জন প্রিজাইডিং অফিসার, ২১৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪৩৩ জন পোলিং অফিসার অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, মাটিরাঙ্গা উপজেলায় ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯৫ হাজার ২৮২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৮ হাজার ৩০৮ জন এবং নারী ভোটার ৪৬ হাজার ৯৭৪ জন। উপজেলায় মোট ভোটকেন্দ্র ৩২টি এবং ভোটকক্ষ ২০৬টি। এর মধ্যে স্থায়ী ভোটকক্ষ ১৯৫টি ও অস্থায়ী ভোটকক্ষ ১১টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *