শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী, নগদ অর্থ, ত্রাণ ও তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদান বান্দরবানে বন্যার্ত ২৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ, মেডিকেল ক্যাম্প চালু বিলাইছড়িতে ডাউনপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক-নিবন্ধন সভা অনুষ্ঠিত বান্দরবানে বন্যার্তদের পাশে সরকার, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঋণ স্থগিতের উদ্যোগ জুরাছড়িতে বন্যাকবলিত এলাকা ও আশ্রয়কেন্দ্র পরিদর্শনে এমপি দীপেন দেওয়ান মাটিরাঙ্গায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা রাজস্থলীতে ৩০ ক্ষতিগ্রস্ত পরিবার পেল প্রশাসনের জরুরি ত্রাণ সহায়তা জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’: পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মেয়াদোত্তীর্ণ ও সাংগঠনিক নিষ্ক্রিয়তায় রাউজান-রাঙ্গুনিয়া প্রজন্ম দলের কমিটি বিলুপ্ত মাটিরাঙ্গার টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ দীঘিনালায় বন্যা-পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ১,২০০ পরিবারে ত্রাণ বিতরণ রাবিপ্রবি’তে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালন হুম্মাম কাদের চৌধুরীর নির্দেশনায় রাঙ্গুনিয়ায় বন্যাদুর্গতদের পাশে বিএনপি ও ছাত্রদল নেতা সাবের; দুই দিনব্যাপী ত্রাণ বিতরণ ঈদগাঁওতে বিনম্র শ্রদ্ধায় জুলাই শহীদদের স্মরণ রাঙামাটিতে ৪৫ বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ বরকলে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিল ১২ বিজিবি

মাটিরাঙ্গার তাইন্দংয়ে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।

শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ হিসেবে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নে দুই শতাধিক অসহায় নারী, মাদ্রাসার শিক্ষার্থী ও অস্বচ্ছল পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করেছে পার্বত্য জেলা পরিষদ।
রবিবার (১১ জানুয়ারি) দুপুরে তাইন্দং ইউনিয়নের হেডম্যান পাড়া, পোড়াবাড়ী পাড়া, মনুদাশ পাড়া, তানৈক্য পাড়া, মারমা পাড়া, বাজার টিলা, বাগমারা পাড়া, দক্ষিণ আচালং পাড়া, বগাপাড়া, আচালং মহিলা মাদ্রাসা ও মুসলিমপাড়া মাদ্রাসাসহ বিভিন্ন এলাকার প্রতিনিধিদের হাতে এসব শীতের কম্বল তুলে দেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
কম্বল বিতরণকালে চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, “শীত মৌসুমে পাহাড়ি অঞ্চলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশি কষ্টের সম্মুখীন হয়। পার্বত্য জেলা পরিষদ সবসময় মানুষের দুঃখ-কষ্ট লাঘবে কাজ করে যাচ্ছে। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ, তাইন্দং ও তবলছড়ি ইউনিয়নের স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বাজার সংশ্লিষ্ট প্রতিনিধিরা।
কম্বল বিতরণ শেষে পার্বত্য জেলা পরিষদের প্রতিনিধিরা পাশ্ববর্তী তবলছড়ি ও তাইন্দং বাজার পরিদর্শন করেন। এ সময় বাজার ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন ও বাজার ফান্ডের আওতায় বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করা হয়। পাশাপাশি বাজারের সঠিক রক্ষণাবেক্ষণ, তদারকি এবং ভবিষ্যৎ অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় বাজার চৌধুরীদের সঙ্গে মতবিনিময় করেন জেলা পরিষদের কর্মকর্তারা।
স্থানীয়রা পার্বত্য জেলা পরিষদের এই মানবিক ও উন্নয়নমূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম স্থানীয় জনপদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *