মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোনের উদ্যোগে তৃতীয় ধাপে ২০ রোগীর সফল ছানি অপারেশন, নিরাপদে বাড়ি ফিরলেন সবাই বিলাইছড়িতে বন্যাদুর্গত ১০৪ পরিবারকে বৌদ্ধ ভিক্ষু সংঘের নগদ সহায়তা কক্সবাজারে ‘জুলাই রেভ্যুলুশনারি এ্যালায়েন্স’-এর জেলা কমিটি ঘোষণা মাটিরাঙ্গায় ১০ লাখ টাকার ভারতীয় জুসের চালান জব্দ করল সেনাবাহিনী আলীকদম সদর ইউপির প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা সাঙ্গু নদীতে নৌকাডুবি: নিখোঁজ পর্যটকের মরদেহ দুই দিন পর উদ্ধার গুজব-অপপ্রচার ঠেকাতে সতর্ক থাকার আহ্বান মাটিরাঙ্গা জোন অধিনায়কের রাজস্থলীতে হেডম্যান-কারবারি ও জনপ্রতিনিধিদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় পাহাড়ি ঢলে নিহত দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হলো ৫০ হাজার টাকা সহায়তা লংগদুতে ৯ হাজার গাছের চারা বিতরণ, সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম

মানিকছড়িতে আবদুল জব্বার মেম্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

অংগ্য মারমা, মানিকছড়ি

খাগড়াছড়ির মানিকছড়িতে ঐতিহ্যবাহী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে মরহুম আবদুল জব্বার মেম্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গ্র‍্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় হাইসাব এন্টারপ্রাইজ ও রাজপাড়া মৈত্রী যুব সংঘ। নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় খেলার ফলাফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। টাইব্রেকারে ৩-১ গোলের ব্যবধানে রাজপাড়া মৈত্রী যুব সংঘকে পরাজিত করে হাইসাব এন্টারপ্রাইজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

টুর্নামেন্টের ফাইনাল শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। কামাল উদ্দিন দীপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, সিন্দুকছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল ইসমাইল সামস্ আজিজী, পিএসসি।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বীথি, মানিকছড়ি সাব-জোন সেনা ক্যাম্প কমান্ডার মেজর আসিফ মহিউদ্দিন, মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ, উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব মীর হোসেন, সাবেক সভাপতি মো. এনামুল হক এনাম, জেলা যুবদলের সভাপতি মো. সবুজসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও প্রাইজমানি বিতরণ করা হয়।

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ন্যান্সি, রাজীবসহ অন্যান্য শিল্পীরা সংগীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের বিনোদিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *