মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
লামায় ৫ ইটভাটা মালিককে আসামী করে থানায় মামলা সেনাবাহিনীর উদ্যোগে ছানি অপারেশনের জন্য চট্টগ্রামে গেলেন ৮৪ রোগী মাদকদ্রব্য সেবন ও এলাকার শৃঙ্খলা নষ্টের দায়ে নারীসহ দুজনকে জেল জরিমানা কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত বাঘাইছড়িতে জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যকে বিএনপির বর্ণাঢ্য সংবর্ধনা লামায় দোকানে গাঁজা বিক্রির দায়ে ৬ মাসের কারাদণ্ড মাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন পার্বত্য অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা পার্বত্য মন্ত্রীর বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক বিভিন্ন কমিটি গঠন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন লক্ষীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে প্রসবকালীন মায়েদের প্রাথমিক চিকিৎসাসেবা প্রদানে প্রশিক্ষণ শুরু মহালছড়ি থানা পুলিশের অভিযানে গাঁজা সহ আটক ১ পাহাড়ি-বাঙ্গালি তরুণদের দক্ষতা উন্নয়নে নানিয়ারচর জোনের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ মহালছড়ি জোনের উদ্যোগে ১৫ দিনব্যাপী মোবাইল রিপেয়ারিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত শ্রেষ্ঠ সাজা ওয়ারেন্ট তামিলকারী অফিসার কাপ্তাই থানার এএসআই নাসিরউদ্দীন লক্ষ্মীছড়িতে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যবিধি ও নিরাপদ প্রসববিষয়ক প্রশিক্ষণ

মানিকছড়িতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name

অংগ্য মারমা, মানিকছড়ি।।
খাগড়াছড়ির মানিকছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আনন্দ র‍্যালি, আলোচনা সভা, কেক কাটা, বৃক্ষরোপণ এবং বেলুন ও পায়রা উড়ানো হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার রাজনৈতিক আদর্শ অনুসরণ করে দেশ পরিচালনায় ভূমিকা রাখার আহ্বান জানান।

এ সময় তিনি দুর্নীতিমুক্ত সমাজ গঠন ও মাদকবিরোধী কার্যক্রমে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরে উপস্থিত নেতাকর্মীরা মাদকবিরোধী ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের শপথ পাঠ করেন।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি আরব আলী চেয়ারম্যান, সহ-সভাপতি মো. কাশেম চেয়ারম্যান, মো. জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মো. নুরুজ্জামান মাস্টার, মো. জাহাঙ্গীর হোসেন, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. মীর হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি আল ফারুক, সাধারণ সম্পাদক আব্দুল হাই ও সাংগঠনিক সম্পাদক মো. শাহিন হোসেনসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদল, মহিলা দল, ছাত্রদল ও মৎস্যজীবী দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *