সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় তরুণদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন বান্দরবানের রুমায় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা মাটিরাঙ্গা জোনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন ১৬৩ জন রাজস্থলীতে জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে জখম; আহত ৩ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা আলীকদমে শিশুকে ধর্ষণের অভিযোগ, তদন্তে পুলিশ পাহাড়ের দুর্গমে আলোর দিশারী ‘কইংগ্রী পঞ্ঞা আরং’: নানা আয়োজনে ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লক্ষ্মীছড়ির দুর্গম ইন্দ্রসিংপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন থাইল্যান্ডে আন্তর্জাতিক এবাকাস প্রতিযোগিতায় সিলভার মেডেল অর্জন ইউএনও মো. মঈন উদ্দিনের কন্যা মানহা কর্মজীবী নারীদের মানসিক শান্তি ও সন্তানদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করার ওপর জোর দিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাইশারীতে কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার বাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় ৫৭ রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা দীঘিনালায় অতিরিক্ত মজুদের অভিযোগে ২১ টন সার জব্দ বাল্যবিয়ের শিকার থেকে নির্যাতিত নারী-শিশুর পাশে সাজেদা রাজস্থলীতে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত শিক্ষার্থীদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে: পার্বত্য মন্ত্রী

মানিকছড়িতে সাংবাদিক অংগ্য মারমার পিতা-মাতার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সংঘদান

নিজস্ব প্রতিবেদক।।

খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের গঞ্জপাড়ায় সাংবাদিক অংগ্য মারমার পিতা থোয়াই অংগ্য মারমা ও মাতা আহ্লা মারমার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখ-শান্তি কামনায় সংঘদান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ১০টায় নিজ বাড়িতে সন্তানদের আয়োজনে এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বুদ্ধ প্রতিবিম্ব দান, অষ্টপরিখারা দান, পিণ্ড দান, কল্পতরু দানসহ বিভিন্ন ধর্মীয় দান সম্পন্ন করা হয়। জানা যায়, থোয়াই অংগ্য মারমা ও আহ্লা মারমা ৯ জন ছেলে ও ১ জন মেয়ের জনক-জননী।

অনুষ্ঠানের শুরুতে পিতা-মাতার মঙ্গল কামনায় পঞ্চশীল গ্রহণ করা হয়। এরপর উপস্থিত দায়ক-দায়িকারা বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশ্যে বিভিন্ন দান প্রদান করেন এবং সদ্ধর্ম শ্রবণ করেন।

অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মালম্বীদের উদ্দেশ্যে পঞ্চশীল আশীর্বাদ প্রদান করেন বড়বিল সারিপুত্র বৌদ্ধ বিহারের অধ্যক্ষ আঘাধাইম্মা ভান্তে। ধর্মদেশনা দেন যোগ্যাছোলা হেডম্যানপাড়া রক্ষিত বৌদ্ধ বিহারের ভান্তে ঞানীসারা। এছাড়া রাঙাপানি সার্বজনীন বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ উসারা ভান্তে ও ক্ষেমাসারা ভান্তে সংঘদানের উদ্দেশ্য ব্যাখ্যা করে ধর্মদেশনা দেন। জল উৎসর্গ প্রদান করেন নাইন্দাসারা ভান্তে।

সংঘদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যোগ্যাছোলা মৌজার হেডম্যান কংজরী চৌধুরী, যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যয়জরী মহাজন, কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যজাই কার্বারী, গঞ্জপাড়া কার্বারী থোয়াইপ্রু মারমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ বৌদ্ধ ধর্মাবলম্বীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *